অবৈধ অভিবাসনে উসকানি: গ্রিস থেকে তরুণসহ ৫০ বাংলাদেশি ফেরত

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিস থেকে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি তরুণকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের মাধ্যমে বাংলাদেশিদের অবৈধভাবে গ্রিসে প্রবেশে উৎসাহিত করার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। একই ফ্লাইটে আরও ৫০ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে বলে গ্রিক সংবাদমাধ্যম প্রোটো থেমা নিশ্চিত করেছে। তবে এই ৫০ জনের ফেরত পাঠানোর নির্দিষ্ট কারণ সম্পর্কে প্রতিবেদনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। তবে প্রোটো থেমার প্রতিবেদনে ওই তরুণের নাম পরিচয় প্রকাশ করেনি। এছড়া বাকি ৫০ বাংলাদেশিকে কেন ফেরত পাঠানো হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে আলাদা করে কিছু বলা হয়নি। নাফপ্লিও শহরে ধারণ করা একটি ভিডিওতে ওই তরুণকে দেখা যায়, যেখানে তিনি বৈধ কাগজপত্র ছাড়াই সহকর্মীদের সে দেশে আসার আহ্বান জানাচ্ছিলেন।

সূত্র মতে, ওই তরুণ নাফপ্লিও শহরে একটি ভিডিও তৈরি করেছিলেন।

সেখানে তিনি দাবি করেন, গ্রিসে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে এবং দীর্ঘ সময় অবৈধভাবে বসবাস করলেও পুলিশ কোনো ধরনের তল্লাশি চালায় না। মূলত নির্বাসন বা পুলিশের ভয়ের কারণ নেই—এমন ভ্রান্ত আশ্বাস দিয়ে তিনি প্রবাসীদের গ্রিসে আসার জন্য প্ররোচিত করছিলেন। ভিডিওটি প্রকাশের পরপরই হেলেনিক পুলিশ তাকে শনাক্ত করে মামলা দায়ের করে। ২৬ জুন তার বসবাসের অনুমতি বা রেসিডেন্স পারমিট আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়।

ওই তরুণের টানা তিনটি আশ্রয়ের আবেদন বা অ্যাসাইলাম পিটিশন পর্যায়ক্রমে প্রত্যাখ্যান করেছিল গ্রিসের অভিবাসন কর্তৃপক্ষ। যদিও একটি এনজিওর আইনজীবীরা আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে গ্রিসে রাখার চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে তাকে এথেন্স থেকে চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। জানা গেছে, তাকে অপসারণের প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এথেন্স থেকে একটি চার্টার্ড ফ্লাইটে আরও ৫০ জন বাংলাদেশি নাগরিকের সঙ্গে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তার টানা তিনবার করা আন্তর্জাতিক আশ্রয়ের আবেদন বা অ্যাসাইলামের আবেদন আইনিভাবে নিষ্পত্তি হওয়ার পর এই চূড়ান্ত পদক্ষেপ নেয় প্রশাসন। গ্রিক গণমাধ্যমের তথ্যমতে, অভিবাসন খাতে সক্রিয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) ওই তরুণের আইনি সহায়তায় এগিয়ে এসেছিল।

গ্রিসের অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস জানিয়েছেন, এটি দেশের কঠোর অভিবাসন নীতির একটি প্রতিফলন। তিনি বলেন, আইনি শর্ত পূরণ না হলে কোনো বিদেশি নাগরিককে দেশে অবস্থানের সুযোগ দেওয়া হবে না। তার মতে, ওই তরুণের ভাইরাল হওয়া ভিডিওটি অভিবাসন নীতি নিয়ে ভুল বার্তা ছড়িয়েছিল, যা মানবপাচারকারী চক্রের জন্য ইউরোপে অবৈধ অভিবাসী আনার সুযোগ তৈরি করতে পারে। ঘটনার সূত্রপাত গত জুনের শেষের দিকে।

মন্ত্রণালয়ের ভাষ্যমতে, বারবার আশ্রয়ের আবেদন জমা দেওয়াটা মূলত গ্রিসে থাকার মেয়াদ বাড়ানোর একটি কৌশল মাত্র। গ্রিস সরকার এখন এই ধরণের অপব্যবহার রোধে কঠোর অবস্থান নিয়েছে। সরকারের লক্ষ্য হলো অভিবাসনের আবেদন দ্রুত নিষ্পত্তি করা এবং যারা অবৈধভাবে অবস্থান করছেন তাদের দ্রুত ফেরত পাঠানো।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে গ্রিস থেকে মোট ২,৬৩৮ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। এটি ২০২৫ সালের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি। বিশেষ করে জোরপূর্বক বা বাধ্যতামূলকভাবে ফেরত পাঠানোর হার গত বছরের তুলনায় ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে গ্রিস থেকে মোট ২,৬৩৮ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ের (২,২০৭ জন) তুলনায় ২০ শতাংশ বেশি।

বর্তমান পরিস্থিতিতে গ্রিস তাদের আইনি কাঠামো আরও শক্তিশালী করছে। একই সঙ্গে যেসব দেশ থেকে অভিবাসীরা বেশি আসছেন, সেই দেশগুলোর সঙ্গে প্রত্যাবর্তন সংক্রান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর প্রক্রিয়া জোরদার করা হয়েছে, যাতে আন্তর্জাতিক নিয়ম মেনে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়।

শিরোনাম :
অবৈধ অভিবাসনে উসকানি: গ্রিস থেকে তরুণসহ ৫০ বাংলাদেশি ফেরত নির্ধারিত সময়েই হবে বুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ইরানের সীমান্তে নতুন বিশেষ বাহিনী মোতায়েন যুক্তরাষ্ট্রের মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর যুক্তরাজ্যে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সেনাসদস্য গ্রেপ্তার নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটির মাধ্যমে সামরিক সক্ষমতা প্রদর্শন ইরানের নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ নিলেন গাদি আইজেনকোট রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ ঝোড়ো হাওয়া ইসরায়েলের নতুন পার্লামেন্টে ১২০ সদস্যের শপথ গ্রহণ হুমায়ুন কবীর: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে অবৈধ অভিবাসনে উসকানি: গ্রিস থেকে তরুণসহ ৫০ বাংলাদেশি ফেরত নির্ধারিত সময়েই হবে বুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ইরানের সীমান্তে নতুন বিশেষ বাহিনী মোতায়েন যুক্তরাষ্ট্রের মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর যুক্তরাজ্যে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সেনাসদস্য গ্রেপ্তার নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটির মাধ্যমে সামরিক সক্ষমতা প্রদর্শন ইরানের নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ নিলেন গাদি আইজেনকোট রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ ঝোড়ো হাওয়া ইসরায়েলের নতুন পার্লামেন্টে ১২০ সদস্যের শপথ গ্রহণ হুমায়ুন কবীর: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে