ইরানের সীমান্তে নতুন বিশেষ বাহিনী মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরানের স্থলপথে অস্ত্র, অবৈধ পণ্য ও অর্থের প্রবাহ ঠেকাতে এবার বিশেষ সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামে একটি বিশেষ বাহিনী গঠন করা হয়েছে, যা দেশটিতে প্রবেশ ও বের হওয়ার সব পথ নিয়ন্ত্রণে কাজ করবে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প দাবি করেন, এই নতুন বাহিনী পুরোপুরি সক্রিয় রয়েছে এবং এর মাধ্যমে ইরানের ওপর চলমান নৌ অবরোধ আরও শক্তিশালী করা হবে। রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানে প্রবেশ ও দেশটি থেকে বের হওয়ার পথ নিয়ন্ত্রণে নতুন এই বাহিনী পুরোপুরি সক্রিয় রয়েছে। আট মাস ধরে চলা যুদ্ধের মধ্যে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ জোরদারের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এই ২০ সদস্যের বিশেষ বাহিনী গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, এই বাহিনী ইরানের সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্গঠন এবং সামরিক সরঞ্জামের মজুত বাড়াতে দেশটির সক্ষমতা সীমিত করতে ভূমিকা রাখবে। ফ্লোরিডাভিত্তিক এই বাহিনীতে সামরিক ও বেসামরিক সদস্যরা রয়েছেন, যারা বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অবৈধ পণ্য এবং দ্বৈত প্রযুক্তির পাচার রোধে কাজ করবে। এর আগে শনিবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ২০ সদস্যের এই বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দেয়।

ইতিহাসের সবচেয়ে বড় নৌ অবরোধের পাশাপাশি স্থলপথে এই নতুন উদ্যোগের ফলে ইরানে পণ্য প্রবেশ ও বের হওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে বলে ওয়াশিংটন মনে করছে। সেন্টকমের তথ্যমতে, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধের কারণে ইতিমধ্যে দেশটির ২৫ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি আটকে গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সরাসরি ব্যর্থতা হিসেবে অভিহিত করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির মুখপাত্র হোসেইন মোহেবি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সকে বলেছেন, বিভিন্ন নামে অর্থনৈতিক অবরোধ আরোপের পরিকল্পনা নিয়ে ওয়াশিংটন কখনোই সফল হবে না। তিনি আরও বলেন, চরম অর্থনৈতিক চাপ প্রয়োগ করে ইরানের অর্থনীতি ধসিয়ে দেওয়া বা দেশটিকে ভেঙে ফেলার লক্ষ্য অর্জন সম্ভব নয়। ইরানের দাবি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তাদের বাণিজ্যিক যোগাযোগ বিচ্ছিন্ন করার মতো ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই।

শিরোনাম :
ইরানের সীমান্তে নতুন বিশেষ বাহিনী মোতায়েন যুক্তরাষ্ট্রের মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর যুক্তরাজ্যে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সেনাসদস্য গ্রেপ্তার নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটির মাধ্যমে সামরিক সক্ষমতা প্রদর্শন ইরানের নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ নিলেন গাদি আইজেনকোট রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ ঝোড়ো হাওয়া ইসরায়েলের নতুন পার্লামেন্টে ১২০ সদস্যের শপথ গ্রহণ হুমায়ুন কবীর: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে নতুন ৪টি ওয়েবসাইট তৈরি হচ্ছে এয়ার পকেটে পড়ে কাতার এয়ারওয়েজের উড়োজাহাজ ৪ হাজার ফুট নিচে ইরানের সীমান্তে নতুন বিশেষ বাহিনী মোতায়েন যুক্তরাষ্ট্রের মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর যুক্তরাজ্যে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সেনাসদস্য গ্রেপ্তার নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটির মাধ্যমে সামরিক সক্ষমতা প্রদর্শন ইরানের নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ নিলেন গাদি আইজেনকোট রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ ঝোড়ো হাওয়া ইসরায়েলের নতুন পার্লামেন্টে ১২০ সদস্যের শপথ গ্রহণ হুমায়ুন কবীর: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে নতুন ৪টি ওয়েবসাইট তৈরি হচ্ছে এয়ার পকেটে পড়ে কাতার এয়ারওয়েজের উড়োজাহাজ ৪ হাজার ফুট নিচে