হুমায়ুন কবীর: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের মাধ্যমেই দুই দেশের কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। মঙ্গলবার রাতে তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, সফরকালে ইস্তাম্বুলে যাত্রাবিরতিকালে তুরস্কের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বিশেষ আতিথেয়তা প্রদান করেন। পরে আন্তালিয়ায় পৌঁছালে দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান এবং গার্ড অব অনার প্রদান করেন। দুই নেতার এই বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে, যেখানে প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘মূল্যবান বন্ধু ও ভাই’ হিসেবে সম্বোধন করেছেন।

বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে।

এর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি জ্বালানি খাতে অংশীদারত্ব, বিমান চলাচল এবং প্রতিরক্ষা শিল্পে যৌথ সহযোগিতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। বিশেষ করে বাংলাদেশ সরকার দেশে একটি প্রতিরক্ষা শিল্প পার্ক গড়ে তোলার যে পরিকল্পনা হাতে নিয়েছে, সেখানে তুরস্কের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার সম্ভাবনা নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি।

জ্বালানি খাতে গভীর সমুদ্রে খনিজ অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও উভয়পক্ষ আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া রোহিঙ্গা সংকটের মতো স্পর্শকাতর বিষয়েও দুই নেতা আলোচনা করেছেন। বিশেষ করে চলতি নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা ইস্যুতে শুনানির পরবর্তী পদক্ষেপ এবং প্রত্যাবাসন প্রক্রিয়ায় তুরস্কের সক্রিয় সহায়তার বিষয়ে উভয় দেশ একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্বের বিষয়টির ওপরও গুরুত্বারোপ করেছেন প্রতিমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশ শুধু জলবায়ুর ক্ষতির শিকার দেশ নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করার দাবিতেও সোচ্চার। কপ-৩১ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বাংলাদেশ তার অবস্থান ও দাবি তুলে ধরবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এখন আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনার পথে এগিয়ে চলছে এবং গণতান্ত্রিক উত্তরণের পর বিশ্বমঞ্চে দেশটির প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে বলে প্রতিমন্ত্রী মন্তব্য করেন। তিনি জানান, কপ-৩১ সম্মেলনের বিভিন্ন বিষয়ভিত্তিক সংলাপ ও অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেবেন এবং জলবায়ু অভিযোজন, অর্থায়ন ও ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

সফরকালে প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও তার সহধর্মিণীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে, যার মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নির্ধারিত বৈঠক অন্তর্ভুক্ত রয়েছে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রেস সচিব সালেহ শিবলী এবং উপ প্রেস সচিব হাসান শিপলু।

শিরোনাম :
ইসরায়েলের নতুন পার্লামেন্টে ১২০ সদস্যের শপথ গ্রহণ হুমায়ুন কবীর: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে নতুন ৪টি ওয়েবসাইট তৈরি হচ্ছে এয়ার পকেটে পড়ে কাতার এয়ারওয়েজের উড়োজাহাজ ৪ হাজার ফুট নিচে শ্রীমঙ্গলে ঢাবি ছাত্রশক্তি সভাপতি হাসিবের ওপর হামলা, ছাত্রলীগ নেতা চিহ্নিত নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের মামলায় দুই সেনা কর্মকর্তার দুই দিনের রিমান্ড ফ্লাইট বাতিল: রিয়াদ ও দাম্মামগামী ২৩ হাজার যাত্রী চরম ভোগান্তিতে আওয়ামী লীগের প্রকৃত রূপ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আব্দুল্লাহ গুলশানে জয় বাংলা স্লোগান দেওয়া ৩ যুবককে পুলিশে দিলেন ছাত্রদল নেতা বিনামূল্যে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: লটারিতে প্রাথমিক বাছাই ৩০০ জন ইসরায়েলের নতুন পার্লামেন্টে ১২০ সদস্যের শপথ গ্রহণ হুমায়ুন কবীর: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে নতুন ৪টি ওয়েবসাইট তৈরি হচ্ছে এয়ার পকেটে পড়ে কাতার এয়ারওয়েজের উড়োজাহাজ ৪ হাজার ফুট নিচে শ্রীমঙ্গলে ঢাবি ছাত্রশক্তি সভাপতি হাসিবের ওপর হামলা, ছাত্রলীগ নেতা চিহ্নিত নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের মামলায় দুই সেনা কর্মকর্তার দুই দিনের রিমান্ড ফ্লাইট বাতিল: রিয়াদ ও দাম্মামগামী ২৩ হাজার যাত্রী চরম ভোগান্তিতে আওয়ামী লীগের প্রকৃত রূপ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আব্দুল্লাহ গুলশানে জয় বাংলা স্লোগান দেওয়া ৩ যুবককে পুলিশে দিলেন ছাত্রদল নেতা বিনামূল্যে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: লটারিতে প্রাথমিক বাছাই ৩০০ জন