তারেক রহমান: বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় দেশের বর্তমান পরিস্থিতি ও সমসাময়িক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভার এক পর্যায়ে দলমত নির্বিশেষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রম, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান অবস্থা এবং আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের নিজ নিজ দপ্তরের কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় সাম্প্রতিক সময়ে দেশজুড়ে আলোচিত বিষয়গুলোর পাশাপাশি ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটিও ওঠে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সভাকে অবহিত করেন এবং শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের বিষয়টি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এই আবেদন করা হয়েছে বলে জানা গেছে। তবে এই আবেদনের সত্যতা সরকার এখনো যাচাই করছে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দণ্ডিত পলাতক আসামি হিসেবে শেখ হাসিনার আবেদন করার আইনগত ভিত্তি আছে কি না এবং নাগরিকত্ব ও পাসপোর্ট আইনের আলোকে তার অধিকার কতটুকু, তা কঠোরভাবে পর্যালোচনা করা হবে।

তিনি আরও বলেন, এ বিষয়ে আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারত থেকে তাকে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়েছেন, সেই দেশের সাথে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে।

আইনগত সব বিধি ও প্রচলিত প্রথা অনুসরণ করেই সরকার এ বিষয়ে পদক্ষেপ নেবে।

সংসদীয় দলের সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান দৃঢ় কণ্ঠে বলেন, তার দলের অবস্থান অত্যন্ত স্বচ্ছ। তিনি বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।’ তিনি নেতাকর্মীদের রাজপথে সরব থাকার আহ্বান জানিয়ে বলেন, রাজপথেই দেশের সব ষড়যন্ত্রের সমুচিত জবাব দিতে হবে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপিকে রাজপথেই থাকতে হবে।

শিরোনাম :
তারেক রহমান: বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি উষ্ণতম হওয়ার পথে ২০২৬: সতর্কবার্তা দিলেন বিশ্ব আবহাওয়া সংস্থার বিজ্ঞানীরা জেদ্দায় শুরু ষষ্ঠ আন্তর্জাতিক হজ সম্মেলন, অংশ নিচ্ছে ১৫০টি দেশ হাসিনার প্রত্যাবর্তন রুখতে একাট্টা বিএনপি, জামায়াত ও এনসিপি যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের টোপ করা বন্ধের দাবি সংসদে কাতারে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থীকে কোরআন শেখাচ্ছে আল-উতরুজা ওয়াকফ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের রোষানলে কেন পড়েছিলেন বলিউডের তারকারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের সত্যতা অজানা: স্বরাষ্ট্রমন্ত্রী তারেক রহমান: বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি উষ্ণতম হওয়ার পথে ২০২৬: সতর্কবার্তা দিলেন বিশ্ব আবহাওয়া সংস্থার বিজ্ঞানীরা জেদ্দায় শুরু ষষ্ঠ আন্তর্জাতিক হজ সম্মেলন, অংশ নিচ্ছে ১৫০টি দেশ হাসিনার প্রত্যাবর্তন রুখতে একাট্টা বিএনপি, জামায়াত ও এনসিপি যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের টোপ করা বন্ধের দাবি সংসদে কাতারে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থীকে কোরআন শেখাচ্ছে আল-উতরুজা ওয়াকফ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের রোষানলে কেন পড়েছিলেন বলিউডের তারকারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের সত্যতা অজানা: স্বরাষ্ট্রমন্ত্রী