নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে মুখ খুললেন পররাষ্ট্র সচিব

জুলাই গণঅভ্যুত্থানের পর ভারত পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আবেদন করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে গত সোমবার তিনি এই আবেদন করেন। লন্ডনের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে এই অনুরোধ জানান। চিঠিতে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের নথিপত্র বাতিল করেছে। তাই বাংলাদেশের নাগরিকত্ব ও আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতার আলোকে দ্রুত নতুন পরিচয়পত্র ইস্যুর ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

বিষয়টি নিয়ে আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দৃষ্টি আকর্ষণ করা হয় নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর। তবে এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বর্তমানে তাদের মূল মনোযোগ জলবায়ু সম্মেলন কপ-৩১ নিয়ে। তিনি পরিষ্কার জানিয়ে দেন, শেখ হাসিনার পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে তার কোনো বক্তব্য নেই। অনুষ্ঠানে তিনি জানান, কপ-৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার দুই দিনের সফরে তুরস্ক যাচ্ছেন। আজকে মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে কথা বলছি। রয়টার্স জানিয়েছে, হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন সংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটিই হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড প্রদান করেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার এই পাসপোর্ট আবেদন এবং তার দেশে ফেরার উদ্যোগ বাংলাদেশের রাজনীতির পাশাপাশি ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও নতুন করে সমীকরণ তৈরি করতে পারে। তার দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ এবং অনেক নেতা-কর্মী কারাবন্দি বা আত্মগোপনে রয়েছেন। শেখ হাসিনার এই পাসপোর্ট আবেদনের বিষয়ে এখনো ঢাকার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে।

শিরোনাম :
নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে মুখ খুললেন পররাষ্ট্র সচিব পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৯ জন কর্মী নিয়োগ শাহজালালে পড়ে থাকা ১২ পরিত্যক্ত বিমান ভাঙারি হিসেবে বিক্রির পরিকল্পনা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সুন্দরবনে বনদস্যুদের তাণ্ডব: জিম্মি বনজীবীদের মুক্তিপণ ও আতঙ্ক ইতালিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা: এক পরিবারেই ২৯৪৯ কোটি টাকা ভোলায় সার পাচারের অভিযোগ: সংকটে দিশেহারা স্থানীয় কৃষকরা ড্রোন হামলায় ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ড নির্বাচনী বিপর্যয়ের পর ইরাননীতি নিয়ে দোলাচলে ট্রাম্প নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে মুখ খুললেন পররাষ্ট্র সচিব পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৯ জন কর্মী নিয়োগ শাহজালালে পড়ে থাকা ১২ পরিত্যক্ত বিমান ভাঙারি হিসেবে বিক্রির পরিকল্পনা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সুন্দরবনে বনদস্যুদের তাণ্ডব: জিম্মি বনজীবীদের মুক্তিপণ ও আতঙ্ক ইতালিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা: এক পরিবারেই ২৯৪৯ কোটি টাকা ভোলায় সার পাচারের অভিযোগ: সংকটে দিশেহারা স্থানীয় কৃষকরা ড্রোন হামলায় ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ড নির্বাচনী বিপর্যয়ের পর ইরাননীতি নিয়ে দোলাচলে ট্রাম্প