বিদেশের কোনো যুদ্ধক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের টোপ হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সদস্য রেহানা আক্তার। জাতীয় সংসদের অধিবেশনে তিনি বলেন, কোনো বাংলাদেশি নাগরিক যাতে এমন পরিস্থিতিতে না পড়েন তা নিশ্চিত করা সরকারের প্রশাসনিক ও নৈতিক দায়িত্ব। এ বিষয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি। সোমবার জাতীয় সংসদে ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রবাসীকল্যাণমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। মন্ত্রীদের সফরে স্থানীয় এমপিদের সঙ্গে রাখার আহ্বান। কোথাও যন্ত্রপাতি নেই, কোথাও প্রয়োজনীয় রিএজেন্ট নেই, আবার কোথাও প্রশিক্ষিত টেকনোলজিস্টের অভাব রয়েছে।
রেহানা আক্তার অভিযোগ করেন, ভালো বেতনের প্রলোভন ও উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে চড়া সুদে ঋণ নেওয়া ও ভিটেমাটি বিক্রি করা সহজ-সরল বাংলাদেশিদের রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।
কিন্তু সেখানে প্রতিশ্রুত কর্মসংস্থানের পরিবর্তে তাদের সরাসরি রুশ সেনাবাহিনীতে যুক্ত করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নামিয়ে দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে তাঁদের নামানো হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে।
গত তিন বছরে এ ধরনের ঘটনায় অন্তত ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মহানগরীর বায়ুদূষণ কমাতে জলাধারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত।
অনেকে পঙ্গুত্ববরণ করেছেন।
নিহতদের মরদেহ এখনো পরিবারের কাছে পৌঁছায়নি, যা পরিবারগুলোর জন্য অসহনীয় শোক ও ঋণের বোঝা তৈরি করেছে। তিনি এআই ডিপফেক ও আধুনিক প্রযুক্তি ব্যবহারকারী মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। একই সঙ্গে রাশিয়ায় বর্তমানে যুদ্ধরত বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরাতে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ দাবি করেন তিনি। যুদ্ধের ময়দানে নিহত ব্যক্তিদের মরদেহ এখনো তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে ঋণদাতাদের অব্যাহত চাপ—সব মিলিয়ে পরিবারগুলোর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সংবাদমাধ্যমের তথ্য উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, মানব পাচারকারীরা এখন শুধু দালাল সেজে নয়, এআই ডিপফেক, সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিপ্টোকারেন্সির মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও মানুষকে ফাঁদে ফেলছে। মানব পাচারকারীদের শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান। শুধু উন্নয়নকাজ নয়, বিভিন্ন অফিস-আদালতেও দলীয়করণ চলছে।
সংসদে মন্ত্রী ও সংসদ সদস্যদের মধ্যকার সমন্বয় নিয়ে আলোচনা হয়। চট্টগ্রাম-১২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, মন্ত্রীরা যখন কোনো নির্বাচনী এলাকায় সফর করেন, তখন স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে রাখা জরুরি। এতে দলের প্রতি মানুষের আস্থা বাড়ে। এ বিষয়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল সম্মত হয়ে বলেন, সরকারি কিংবা বিরোধী দল নির্বিশেষে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে রাখা বাঞ্ছনীয়। সরকারি হাসপাতালে জবাবদিহি নিশ্চিতের দাবি।
রাজধানীর জলাধার দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী। তিনি বলেন, একসময় ঢাকার ফুসফুস হিসেবে পরিচিত ধানমন্ডি, ক্রিসেন্ট, গুলশান ও বনানী লেক বর্তমানে দূষণের কবলে পড়ে জীববৈচিত্র্য হারাচ্ছে। জলাধারের পানিতে মশার প্রজনন বাড়ছে এবং এলাকাবাসী স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। তিনি ওয়াসার মাস্টারপ্ল্যান দ্রুত বাস্তবায়ন ও কারখানার বর্জ্য নিরসনে ইটিপি স্থাপনের ওপর জোর দেন। দূষণের মাত্রা এতটাই তীব্র যে লেকের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, মাছ মরে ভেসে উঠছে এবং আশপাশের গাছপালা ও প্রাণিকুল দূষণের শিকার হচ্ছে। আবাসিক এলাকার বর্জ্য এবং কোথাও কোথাও কারখানার বর্জ্য লেকে ফেলা হচ্ছে।
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান সড়ক সংস্কারে ধীরগতির সমালোচনা করেন। তিনি বলেন, বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতে দরপত্র আহবানে দেরি হওয়ায় কাজের মান নিশ্চিত করা সম্ভব হয় না। তাই অর্থবছর শেষ হওয়ার অপেক্ষায় না থেকে ডিসেম্বর ও জানুয়ারির মধ্যেই দরপত্র আহ্বানের অনুরোধ জানান তিনি। আনিছুর রহমান বলেন, মার্চ, এপ্রিল, মে ও জুন মাসে অর্থবছরের শেষ দিকে তাড়াহুড়া করে দরপত্র আহ্বান করা হলে কাজের মান ঠিক থাকে না।
কলকারখানা চালু ও উৎপাদন বাড়াতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের দাবি জানিয়েছেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকার পরও বাণিজ্যিক ব্যাংকগুলো নানা অজুহাতে অর্থ ছাড় করছে না। এমনকি ব্যাংকগুলোতে থাকা আগের সরকারের আমলের কর্মকর্তাদের বাধার মুখে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে না বলেও তিনি দাবি করেন।
ডেঙ্গু মোকাবিলায় এস কে আজিজুল বারী (খুলনা-৪) প্রতিরোধের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি লার্ভা ধ্বংসের দিকে নজর দিয়ে সমন্বিত পরিকল্পনার প্রস্তাব করেন। জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে দলীয়করণের অভিযোগ তুলে বলেন, বিরোধী দলীয় সংসদ সদস্যদের ডিও লেটারে কাজ হচ্ছে না। অনেক জায়গায় সরকারি দলের নেতা-কর্মীরা উন্নয়ন কাজে চাঁদাবাজি করছেন বলেও তিনি অভিযোগ করেন। সকাল-সন্ধ্যায় হাঁটতে আসা মানুষও অস্বাস্থ্যকর বাতাস গ্রহণ করছেন। তিনি বলেন, মশা মারতে জীবাণুনাশক ও ফগিংয়ের পাশাপাশি লার্ভা ধ্বংসের দিকে বেশি নজর দিতে হবে। জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান (সাঈদ) শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ, সংস্কার ও মেরামতের বরাদ্দে বৈষম্য এবং দলীয়করণের অভিযোগ তোলেন।
সবশেষে, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া সরকারি হাসপাতালের নাজুক পরিস্থিতির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, হাসপাতাল থাকলেও সেখানে চিকিৎসক, ওষুধ বা আধুনিক পরীক্ষার যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে। সরকারি রোগনির্ণয় কেন্দ্রগুলো দিনে মাত্র পাঁচ ঘণ্টা চালু থাকায় ৭৫ শতাংশ রোগীকে বাধ্য হয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) তথ্য উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর ৬১ লাখ ৩০ হাজার মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে এবং প্রায় ৫৮ শতাংশ মানুষ ধারদেনা করে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। তিনি বলেন, শহর থেকে গ্রাম পর্যন্ত সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার চিত্র হতাশাজনক। মোবাশ্বের আলম আরও বলেন, সরকারি হাসপাতালগুলোতে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকলেও যথাযথ সেবা পাওয়া যায় না। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাত্র পাঁচ ঘণ্টা রোগনির্ণয় সেবা চালু থাকে, বাকি ১৯ ঘণ্টা বন্ধ থাকে বলে অভিযোগ করেন তিনি।

