১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা

আগামী ১৮ ডিসেম্বর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী দু-একদিনের মধ্যেই এ সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে তিনি জানান। শনিবার (৭ নভেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এসব তথ্য জানিয়েছেন।

ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণের বিষয়ে মহাপরিচালক জানান, প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর তারিখটি চূড়ান্ত করা হয়েছিল। তবে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব এবং ১১ ডিসেম্বর ৫১তম বিসিএসের লিখিত পরীক্ষা থাকার কারণে তারিখ পিছিয়ে ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া আগামী ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে শুরু হতে পারে। কিন্তু এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে দেরি হওয়ায় তা সম্ভব হয়নি।

এদিকে সরকার চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর বিশেষ পুনঃপরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তবে এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন কি না, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি।

শিরোনাম :
ইসরাইলে সরকার গঠনের জন্য আইজেনকটকে আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট হারজোগ ফিনিশিংয়ের আক্ষেপ ঘোচাতে শ্রীলঙ্কা ম্যাচের আগে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ কাতারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময়সীমা বাড়ালো আন্তঃশিক্ষা বোর্ড রাশিয়ার দিকে: ইতালির পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস করল হ্যাকারেরা ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে নতুন পরিকল্পনা কাতারের ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে শান্তি চুক্তির আহ্বান কাতারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ছক, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী ইসরাইলে সরকার গঠনের জন্য আইজেনকটকে আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট হারজোগ ফিনিশিংয়ের আক্ষেপ ঘোচাতে শ্রীলঙ্কা ম্যাচের আগে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ কাতারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময়সীমা বাড়ালো আন্তঃশিক্ষা বোর্ড রাশিয়ার দিকে: ইতালির পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস করল হ্যাকারেরা ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে নতুন পরিকল্পনা কাতারের ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে শান্তি চুক্তির আহ্বান কাতারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ছক, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী