ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বদলে এবার সরকার গঠনের জন্য প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ দায়িত্ব দিয়েছেন তাঁর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটকে। আইজেনকট দেশটির সাবেক সেনাপ্রধান এবং ইয়াশার পার্টির নেতা। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে কোনো পক্ষই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছিল, যা নিরসনে প্রেসিডেন্ট এই পদক্ষেপ নিয়েছেন। নেতানিয়াহুও জোট সরকার গঠনের তৎপরতা চালিয়ে যান। ইসরায়েলে সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, এখন কী হবে, প্রধানমন্ত্রী কে হবেন। নেতানিয়াহুকে কি যেতেই হচ্ছে, আরব দলগুলোর সমর্থনে ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পথে আইজেনকট।

প্রেসিডেন্ট হারজগের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় আইজেনকটকে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এবং আজ রোববার তাকে চূড়ান্ত দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। নিয়ম অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকট আগামী ২৮ দিন সময় পাবেন। পরিস্থিতি সাপেক্ষে এই সময়সীমা আরও ১৪ দিন পর্যন্ত বাড়ানো সম্ভব। এই সময়ের মধ্যে তাকে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ নিশ্চিত করতে হবে। এ সময় তত্ত্বাবধায়ক সরকার দেশ চালাবে।

নেসেটের মোট আসন সংখ্যা ১২০টি, যেখানে সরকার গঠনের জন্য কমপক্ষে ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন।

গত নির্বাচনে আইজেনকটের চার দলের জোট ৪৮টি আসন পেয়েছে, অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় জোট পেয়েছে ৫৩টি আসন।

তবে আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয়লাভ করায় সমীকরণ বদলে গেছে।

যদিও আইজেনকট আগেই জানিয়েছিলেন যে আরব দলগুলোকে সঙ্গে নিয়ে তিনি সরকার গঠন করবেন না, তবুও তাদের সমর্থন নিশ্চিত হলে তার জোটের শক্তি ৬৭ আসনে দাঁড়াবে। বিপরীতে নেতানিয়াহুর জোটের পক্ষে বর্তমানে ৪৬ জন আইনপ্রণেতার সমর্থন রয়েছে এবং জোটসঙ্গী দল ইউটিজে তাকে সমর্থন না দেওয়ার ঘোষণা দেওয়ায় তার অবস্থান আরও দুর্বল হয়েছে।

ইসরায়েলের প্রায় ১৯ বছর প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নেতানিয়াহু নানা সংকট মোকাবিলা করে ক্ষমতায় টিকে থাকলেও এবার বেশ বেকায়দায় পড়েছেন। নির্বাচনের আগে তিনি ও মোসাদপ্রধান ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন বলে জানা গেছে। এদিকে, আইজেনকট সরকার গঠনের এই প্রাথমিক প্রক্রিয়ায় ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য একজন সদস্যকে দায়িত্ব দেবেন। তিনিও ব্যর্থ হলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে তৃতীয় কোনো প্রার্থীকে সরকার গঠনের সুযোগ দেওয়া হবে। এক্ষেত্রে আইজেনকট ব্যর্থ হতে পারেন। গত তিন দশকে নানা রাজনৈতিক সংকট সামলে ক্ষমতার কেন্দ্রে টিকে আছেন তিনি।

যদি এই প্রক্রিয়ার পরেও অচলাবস্থা নিরসন না হয়, তবে নেসেট ভেঙে দিয়ে ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং নিয়ম অনুযায়ী নেতানিয়াহুই সেই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। বর্তমানে দলগুলো নিজেদের নীতিগত দাবি ও মন্ত্রীর পদ নিয়ে দর-কষাকষির জন্য আইজেনকটের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এ সময়ের মধ্যে বিভিন্ন দল নিজেদের নীতিগত দাবি আদায় বা মন্ত্রীর পদ পাওয়া নিয়ে আলোচনা ও দর–কষাকষি করবে। (প্রধানমন্ত্রী পদে মনোনীত প্রার্থী) আইজেনকট সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করার চেষ্টা করবেন।

শিরোনাম :
ইসরাইলে সরকার গঠনের জন্য আইজেনকটকে আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট হারজোগ ফিনিশিংয়ের আক্ষেপ ঘোচাতে শ্রীলঙ্কা ম্যাচের আগে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ কাতারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময়সীমা বাড়ালো আন্তঃশিক্ষা বোর্ড রাশিয়ার দিকে: ইতালির পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস করল হ্যাকারেরা ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে নতুন পরিকল্পনা কাতারের ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে শান্তি চুক্তির আহ্বান কাতারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ছক, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী ইসরাইলে সরকার গঠনের জন্য আইজেনকটকে আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট হারজোগ ফিনিশিংয়ের আক্ষেপ ঘোচাতে শ্রীলঙ্কা ম্যাচের আগে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ কাতারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময়সীমা বাড়ালো আন্তঃশিক্ষা বোর্ড রাশিয়ার দিকে: ইতালির পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস করল হ্যাকারেরা ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে নতুন পরিকল্পনা কাতারের ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে শান্তি চুক্তির আহ্বান কাতারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ছক, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী