দেশের সৌরবিদ্যুৎ প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সচিব জানান, এর আগে সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ১ দফার আওতায় ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ ২০২৬’ জারি করা হয়েছিল। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সংসদ অধিবেশন শুরুর পর সেই অধ্যাদেশটিকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এর অংশ হিসেবেই মন্ত্রিসভা খসড়া আইনটির চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এ কারণে অধ্যাদেশটিকে আইনে পরিণত করতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬’র খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।
পরবর্তী পদক্ষেপ হিসেবে লেজিসলেটিভ বিভাগের ভেটিং শেষে বিলটি অনুমোদনের জন্য জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানান নাসিমুল গনি।

