১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা

ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এই দাম ঘোষণা করে, যা আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।

আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতি এবং আমদানিকারক, ডিলার ও খুচরা পর্যায়ে কমিশন বৃদ্ধির যৌক্তিকতায় এলপিজির এই দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি। তবে বিইআরসির নতুন এই দাম ঘোষণার আগেই বাজারে অস্থিরতা লক্ষ্য করা গেছে। অক্টোবরে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হলেও রাজধানীতে তা ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। মূলত সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই সরবরাহ সংকটের অজুহাতে ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার কোথাও কোথাও ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। অক্টোবরে ২৫২ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হলেও রাজধানীতেই তা ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে গত মাস থেকেই বাজারে বিইআরসির নির্ধারিত দামে এলপিজি পাওয়া যাচ্ছে না।

দাম সমন্বয়ের অংশ হিসেবে আমদানিকারকদের মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, পরিবহন খরচসহ ১২ কেজির সিলিন্ডারে ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ টাকা ৭৬ পয়সা করা হয়েছে। একই সঙ্গে ডিলারদের চার্জ ৫০ থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দামও বৃদ্ধি করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত এই গ্যাসের দাম প্রতি লিটারে ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। অথচ গত সেপ্টেম্বর মাসে অটোগ্যাসের দাম ছিল প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা। অটোগ্যাস বিক্রির ক্ষেত্রে বিক্রেতাদের কমিশনও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শিরোনাম :
বড়দিনে দুই কোটির বদলে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী মুফতি আমির হামজার হলফনামায় ১৪ অসংগতি, তদন্তে আবেদন এসআরবির নতুন মহাপরিচালক হলেন হাইওয়ে পুলিশের ফারুক আহমেদ নাহিদ ইসলাম: শ্রমিক আন্দোলনে যদি ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে, এর দায়ভার সরকারের কংগ্রেস হারানোর শঙ্কায় ট্রাম্প: মধ্যবর্তী নির্বাচনে কঠিন পরীক্ষার মুখে প্রেসিডেন্ট চারদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে না, জানিয়েছে পেট্রোবাংলা খুলনায় ১২ দিনে সাতটি অপরাধমূলক ঘটনা: নেপথ্যে মাদক ব্যবসা মসজিদে নববীর স্বয়ংক্রিয় ছাতা: প্রযুক্তি ও নান্দনিকতার এক অনন্য মেলবন্ধন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফের শ্রমিকদের অবরোধ বড়দিনে দুই কোটির বদলে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী মুফতি আমির হামজার হলফনামায় ১৪ অসংগতি, তদন্তে আবেদন এসআরবির নতুন মহাপরিচালক হলেন হাইওয়ে পুলিশের ফারুক আহমেদ নাহিদ ইসলাম: শ্রমিক আন্দোলনে যদি ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে, এর দায়ভার সরকারের কংগ্রেস হারানোর শঙ্কায় ট্রাম্প: মধ্যবর্তী নির্বাচনে কঠিন পরীক্ষার মুখে প্রেসিডেন্ট চারদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে না, জানিয়েছে পেট্রোবাংলা খুলনায় ১২ দিনে সাতটি অপরাধমূলক ঘটনা: নেপথ্যে মাদক ব্যবসা মসজিদে নববীর স্বয়ংক্রিয় ছাতা: প্রযুক্তি ও নান্দনিকতার এক অনন্য মেলবন্ধন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফের শ্রমিকদের অবরোধ