সাফ শিরোপা জয়ের বড় স্বপ্ন দেখছে ফেভারিট বাংলাদেশ

প্রায় ১৪ বছরের দীর্ঘ বিরতির পর আবারও দেশের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের মিশনে নামছে বাংলাদেশ। ২০০৩ সালে একবারই এই ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এরপর ৯টি আসরে অংশ নিলেও শিরোপা আর অধরা থেকে গেছে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। হামজা চৌধুরী, শমিত সোম ও জায়ান আহমেদের মতো অভিজ্ঞ প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তিতে দলে নতুন প্রাণসঞ্চার হয়েছে। আগামী ৫-১৭ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া সাফের ১৫তম আসরে ফেভারিট হিসেবেই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। তার মতেও আসন্ন আসরে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবল দল বাংলাদেশ। একাদশ সাজানো থেকে শুরু করে সব দিক থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন কোচ। কেননা দুর্বল আক্রমণভাগ নিয়েই দীর্ঘদিন ধরে ভুগছে বাংলাদেশ।

এবারের আসরে ছয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর আগে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত সর্বশেষ আসরে আটটি দল অংশ নিয়েছিল, যার মধ্যে আমন্ত্রিত দল ছিল কুয়েত ও লেবানন। সেবার ভারত চ্যাম্পিয়ন এবং কুয়েত রানার্সআপ হয়েছিল। এবার নেপাল নিষেধাজ্ঞা থাকায় অংশ নিতে পারছে না। পাশাপাশি ভারত তাদের মূল জাতীয় দলের পরিবর্তে অনূর্ধ্ব-২৩ দল পাঠাচ্ছে। তাই শক্তি ও সামর্থ্যরে বিচারে শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশকেই এখন অনেক বেশি এগিয়ে রাখছেন ফুটবল বিশ্লেষকরা। এর আগে সবশেষ ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হওয়া আসরে খেলেছিল মোট ৮টি দল। ফিফার নিষেধাজ্ঞা থাকায় সাফে নাম লেখাতে পারেনি দলটি।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যের মতে, এটি বাংলাদেশের জন্য শিরোপা জেতার সুবর্ণ সুযোগ। তিনি জানান, ঘরের মাঠের সুবিধা এবং ভারতের অনূর্ধ্ব-২৩ দল পাঠানোসহ নানা কারণে বাংলাদেশ এবার সুবিধাজনক অবস্থানে রয়েছে। বিপ্লব মনে করেন, শ্রীলঙ্কা ও পাকিস্তান বাংলাদেশকে কিছুটা চ্যালেঞ্জ জানাতে পারে, তবে পুরো টুর্নামেন্টে বাংলাদেশ চাপমুক্ত থেকে ফাইনাল খেলার যোগ্যতা রাখে। শ্রীলঙ্কা দলে ইউরোপের বিভিন্ন দেশের ক্লাবে খেলা বংশোদ্ভূত খেলোয়াড় থাকলেও, মানসম্পন্ন প্রবাসী ফুটবলারের দিক থেকে বাংলাদেশই এগিয়ে আছে বলে তিনি মন্তব্য করেন। এবার বাংলাদেশের শিরোপা পুনরুদ্ধারের দারুণ সম্ভাবনা জেগেছে। শ্রীলঙ্কা জাতীয় দলের বেশ কিছু খেলোয়াড় অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, নরওয়ে, সুইডেন ও ইংল্যান্ডের ক্লাবের হয়ে খেলে থাকেন। তাদের একাদশে ১১ জনের মধ্যে ৯ জনই থাকেন বংশোদ্ভূত খেলোয়াড়। প্রবাসী খেলোয়াড়ে ঠাসা শ্রীলঙ্কা দলটি পারফরম্যান্সেও দুর্দান্ত। এই সুযোগ কাজে লাগাতে না পারলে, সেটি হবে খুবই দুঃখজনক ব্যাপার।

২০০৩ সালের সাফজয়ী স্ট্রাইকার আলফাজ আহমেদও দলের বর্তমান শক্তির ওপর আস্থা রাখছেন। তিনি বলেন, ‘অন্যদের চেয়ে আমরা অবশ্যই এগিয়ে। শিরোপা জয় করাটা এখন কোচ থমাস ডুলির পরিকল্পনা এবং কৌশলের ওপর নির্ভর করছে।’ তবে আলফাজের মতে, দলের মূল দুর্বলতা এখনো আক্রমণভাগে। ‘নাম্বার নাইন’ পজিশন নিয়ে কোচকে বাড়তি সচেতন হতে হবে। তবে আক্রমণভাগে যারা খেলছেন, তাদের দক্ষতা নিয়ে সংশয় নেই। সুকি বা ফারহানদের মতো খেলোয়াড়রা যদি উইং থেকে সঠিক বল পান, তবে গোল করা অসম্ভব কিছু নয়। আলফাজ বলেন, ‘কীভাবে খেললে শিরোপা জেতা যাবে, সেই টার্গেট করতে হবে কোচকেই।

কিছুদিন আগেই আসিয়ান কাপে তিন ম্যাচে ১৩ গোল হজম করে বাংলাদেশের রক্ষণভাগ বড় বিপর্যয়ের মুখে পড়েছিল। বিপ্লব ভট্টাচার্য অবশ্য মনে করেন, গোলরক্ষকের পাশাপাশি পুরো দলই সেবার ব্যর্থ হয়েছিল। সাফ আসরে মানসিক সমর্থন ও সঠিক দিকনির্দেশনা পেলে গোলরক্ষকরা তাদের পুরোনো আত্মবিশ্বাস ফিরে পাবেন বলে তিনি আশাবাদী। দলের বিশ্বমানের খেলোয়াড়দের নিয়ে এবার সাফের শিরোপা ঘরে তোলাই মূল লক্ষ্য হওয়া উচিত বলে মত ব্যক্ত করেছেন আলফাজ আহমেদ। দলে বিশ্বমানের ফুটবলাররা যোগ দিয়েছেন।

শিরোনাম :
আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী খেলা দেখিবেন টিভিতে: মাঠে নামছে বার্সেলোনা, বায়ার্ন ও পিএসজি সাফ শিরোপা জয়ের বড় স্বপ্ন দেখছে ফেভারিট বাংলাদেশ বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন জাতীয় সরকার চান নেতানিয়াহু, বিরোধীদের বৈঠক আজ নাটোরে ট্রেনের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক প্রয়াণ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত: জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী খেলা দেখিবেন টিভিতে: মাঠে নামছে বার্সেলোনা, বায়ার্ন ও পিএসজি সাফ শিরোপা জয়ের বড় স্বপ্ন দেখছে ফেভারিট বাংলাদেশ বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন জাতীয় সরকার চান নেতানিয়াহু, বিরোধীদের বৈঠক আজ নাটোরে ট্রেনের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক প্রয়াণ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত: জগন্নাথ বিশ্ববিদ্যালয়