জাতীয় সরকার চান নেতানিয়াহু, বিরোধীদের বৈঠক আজ

ইসরায়েলে অনুষ্ঠিত নির্বাচনের পর নতুন সরকার গঠনকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আরব রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে একটি ‘বৃহত্তর জাতীয় সরকার’ গড়ার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে, ক্ষমতা থেকে নেতানিয়াহুকে সরাতে একাট্টা হচ্ছে বিরোধী শিবির। গাদি আইজেনকটকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন জানিয়ে যৌথ কৌশল নির্ধারণ করতে আজ মঙ্গলবার আলোচনায় বসছেন বিরোধী নেতারা। গত সপ্তাহের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পর বিরোধী শিবিরের নেতাদের মধ্যে এটিই প্রথম বৈঠক।

হার্জলিয়ায় আয়োজিত এই বৈঠকে আইজেনকটের নেতৃত্বাধীন ‘ইয়াশার’ দলসহ পরিবর্তনপন্থী জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। নির্বাচনে ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্টে নেতানিয়াহুর ডানপন্থী শিবির পেয়েছে মোট ৫৩টি আসন, যার মধ্যে তাঁর নিজস্ব দল লিকুদ পার্টি জিতেছে ২৭টিতে। বিপরীতে বিরোধী নেতা আইজেনকটের জোট পেয়েছে ৪৮টি আসন। এই পরিস্থিতিতে সরকার গঠনের দৌড়ে চমক দেখিয়ে রেকর্ড ১৯টি আসন পেয়েছে আরব দলগুলো। তাদের সমর্থন যে কোনো পক্ষের জন্যই সরকার গঠনের ক্ষেত্রে অত্যন্ত নির্ণায়ক হতে পারে।

লিকুদ পার্টির অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলের ইহুদি জনগণের সিংহভাগ তাঁর দলকেই বেছে নিয়েছে এবং প্রধানমন্ত্রী হিসেবে তাঁকেই আবার দেখার রায় দিয়েছে। তিনি স্পষ্ট জানান, জোটের পুরনো শরিকদের পাশাপাশি ‘সন্ত্রাসবাদকে সমর্থন করে না’ এমন যে কোনো দলের অংশগ্রহণে একটি বড় সরকার গঠন করতে তিনি ইচ্ছুক। একই সঙ্গে আরব দলগুলোর তীব্র সমালোচনা করে তাদের সন্ত্রাসী সমর্থক ও ইহুদি রাষ্ট্রের অস্তিত্ববিরোধী বলে তোপ দাগান তিনি। ইসরায়েলে সরকার গঠন নিয়ে সংকট কাটানোর ৪ পথ।

নেতানিয়াহুর এমন অভিযোগের জবাবে আরব দলগুলোর পক্ষ থেকে মনে করিয়ে দেওয়া হয় যে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর তাঁরা প্রকাশ্যে এর নিন্দা জানিয়েছিলেন। তবে হামাসকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা না দেওয়ায় নেতানিয়াহু তাঁদের সঙ্গে সব ধরনের জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। বর্তমানে পর্দার আড়ালে আলোচনা চাললেও আইজেনকটের জোটে থাকা সব পক্ষই তাঁকে প্রধানমন্ত্রী করতে সম্মত হয়েছে। এমনকি আরব দলগুলোও সরকার গঠনে আইজেনকটকে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছে, যা নেতানিয়াহুর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে এ পর্যন্ত এসব আলোচনার বিস্তারিত খুব বেশি জানা যায়নি।

শিরোনাম :
আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী খেলা দেখিবেন টিভিতে: মাঠে নামছে বার্সেলোনা, বায়ার্ন ও পিএসজি সাফ শিরোপা জয়ের বড় স্বপ্ন দেখছে ফেভারিট বাংলাদেশ বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন জাতীয় সরকার চান নেতানিয়াহু, বিরোধীদের বৈঠক আজ নাটোরে ট্রেনের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক প্রয়াণ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত: জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী খেলা দেখিবেন টিভিতে: মাঠে নামছে বার্সেলোনা, বায়ার্ন ও পিএসজি সাফ শিরোপা জয়ের বড় স্বপ্ন দেখছে ফেভারিট বাংলাদেশ বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন জাতীয় সরকার চান নেতানিয়াহু, বিরোধীদের বৈঠক আজ নাটোরে ট্রেনের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক প্রয়াণ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত: জগন্নাথ বিশ্ববিদ্যালয়