১৯ নভেম্বরের নাশকতা ঠেকাতে দেশজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান

আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত কথিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার আশঙ্কায় দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত দলটির ডিসেম্বরকেন্দ্রিক অস্থিতিশীলতা তৈরির ধারাবাহিক পরিকল্পনার তথ্য পাওয়ার পর পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাঁড়াশি অভিযান শুরু করেছে। নাশকতার রসদ ও অস্ত্রশস্ত্র সংগ্রহের উৎস বন্ধেও কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সূত্রের দাবি, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে উসকানিমূলক কর্মকাণ্ড ও শোডাউনের সঙ্গে ঢাকাকে অচল করে দেওয়ার বৃহত্তর পরিকল্পনার যোগসূত্র রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ধারণা, আগামী ১৯ নভেম্বরের কথিত ‘লকডাউন’ কর্মসূচিকে সামনে রেখে গোপালগঞ্জের ঘটনা ছিল বড় ধরনের নাশকতার পরীক্ষামূলক তৎপরতা। ১৯ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা, সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রতিরোধে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, গোপালগঞ্জে সম্প্রতি আওয়ামী লীগ নাশকতার যে মহড়া দিয়েছে, তা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সেখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে নাশকতা ঠেকাতে গোপালগঞ্জে পুলিশ ও অন্যান্য বাহিনীর যৌথ অভিযান চলছে। গত ২৪ ঘণ্টায় সেখানে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যসংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। বিজিবির মোতায়েন ৬ প্লাটুন থেকে বাড়িয়ে ১০ প্লটুনে উন্নীত করা হয়েছে, পাশাপাশি পেট্রল টিমের সংখ্যাও চারগুণ বৃদ্ধি করা হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল ও তল্লাশির সংখ্যা বাড়ানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, নাশকতাকারীদের দমনে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভাঙচুর ও নাশকতায় জড়িত মামলার আসামিদের গ্রেফতারে জোর দেওয়া হচ্ছে। এছাড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জ জেলায় ৮ প্লাটুন সদস্য মোতায়েন করেছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, রাজধানী অচল করার যেকোনো অপপ্রয়াস ঠেকাতে ঢাকার প্রবেশপথসহ সাভার, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। বাস বা ট্রাকে করে নাশকতাকারীদের ঢাকায় প্রবেশ বা জড়ো হওয়ার সুযোগ কমিয়ে আনা হয়েছে। এছাড়া রাজধানীর সন্দেহভাজন মেস ও আবাসিক হোটেলগুলোতে নিয়মিত অভিযান চলছে। পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে অভিযান চালাচ্ছে।

গোয়েন্দা সূত্রমতে, দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের প্রথম ও দ্বিতীয় সারির নেতারা লন্ডন, ভারত ও অস্ট্রেলিয়া থেকে নাশকতার পরিকল্পনা করছেন। সম্প্রতি ভারতের কলকাতার রাজারহাট ও নিউটাউন এলাকায় তাদের গোপন বৈঠকের তথ্যও পাওয়া গেছে। ভার্চুয়ালি ও ছোট ছোট দলের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির রূপরেখা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এখন তারা অন্য কোথাও নাশকতার পরিকল্পনা করছে। শেখ হাসিনার সঙ্গে সাম্প্রতিক বৈঠকের সাজানো ছবি, কৃত্রিম কণ্ঠে তৈরি ফোনালাপ ছড়িয়ে এবং ছোট ছোট গোপন দল গঠন করে কর্মীদের সক্রিয় করার চেষ্টা চলছে বলেও অভিযোগ রয়েছে।

গত রবিবার গোপালগঞ্জ জেলা শহরে আওয়ামী লীগ কর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনাকে বড় নাশকতার মহড়া হিসেবে দেখছে প্রশাসন। ওই ঘটনায় ফরিদপুর, পিরোজপুর, বাগেরহাট ও মোরেলগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে লোক আনা হয়েছিল বলে তথ্য পাওয়া গেছে। এ সময় শহরের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর ও স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ডিএমপি মিডিয়া সেন্টারের উপকমিশনার আকতার হোসেন জানিয়েছেন, নিষিদ্ধ দলের যেকোনো অপতৎপরতা রুখতে রাজধানীসহ সারা দেশে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মতো কর্মকাণ্ডে অর্থের বিনিময়ে লোক ভাড়া করা হচ্ছে বলে তথ্য রয়েছে, যার অর্থায়নকারীদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

শিরোনাম :
১৯ নভেম্বরের নাশকতা ঠেকাতে দেশজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান দেশের চিনিকলে বড় বিনিয়োগে আগ্রহী জাপানি কোম্পানি মারুবেনি টেন্ট পেগিং বিশ্বকাপে চ্যাম্পিয়ন জর্ডান, রানার্সআপ কাতার গুলশান থেকে আটক ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন জাহাজভাঙা শিল্পে আন্তর্জাতিক নিয়ন্ত্রণ শিথিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় হাইকোর্টের রায় আজ ব্রাজিল কোচের দায়িত্ব থেকে আনচেলত্তিকে ছাঁটাইয়ের জোর দাবি তুললেন রোমারিও যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়ন তালিকায় যুক্ত হলো বাংলাদেশ যুক্তরাজ্যে কেন এনসিপি নেতাদের ওপর ক্ষুব্ধ আ.লীগ? ১৯ নভেম্বরের নাশকতা ঠেকাতে দেশজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান দেশের চিনিকলে বড় বিনিয়োগে আগ্রহী জাপানি কোম্পানি মারুবেনি টেন্ট পেগিং বিশ্বকাপে চ্যাম্পিয়ন জর্ডান, রানার্সআপ কাতার গুলশান থেকে আটক ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন জাহাজভাঙা শিল্পে আন্তর্জাতিক নিয়ন্ত্রণ শিথিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় হাইকোর্টের রায় আজ ব্রাজিল কোচের দায়িত্ব থেকে আনচেলত্তিকে ছাঁটাইয়ের জোর দাবি তুললেন রোমারিও যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়ন তালিকায় যুক্ত হলো বাংলাদেশ যুক্তরাজ্যে কেন এনসিপি নেতাদের ওপর ক্ষুব্ধ আ.লীগ?