গুলশান থেকে আটক ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন

রাজধানীর গুলশান বারিধারার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

ঢাকা-৬ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন দেয়। এর আগে আদালত তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদের পাশাপাশি সাঈদ খোকনের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করেন।

আইনি নথিপত্র ও আদালত সূত্রে জানা যায়, ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক পরিচয়ে দেশ-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর প্রেক্ষিতে গত বছরের ১০ ফেব্রুয়ারি আদালত সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।

তদন্তকারী সংস্থাগুলোর পর্যবেক্ষণ অনুযায়ী, অভিযুক্তদের ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবের মাধ্যমে অর্থ স্থানান্তর বা উত্তোলনের আশঙ্কা থাকায় এবং দুর্নীতির অভিযোগ প্রমাণে বা অবৈধ অর্থ জব্দ করা কঠিন হয়ে পড়ার সম্ভাবনা থেকে আদালত এই ব্যবস্থা গ্রহণ করেন। সংশ্লিষ্টদের মধ্যে আর্থিক যোগসূত্র থাকার বিষয়েও তদন্তকারীরা তথ্য পেয়েছেন। ফলে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সাঈদ খোকনসহ অপর ব্যক্তিদের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতিসহ মানিলন্ডারিংয়ের অভিযোগ প্রমাণকরণ ও অবৈধ অর্থ আইনগতভাবে আটক করা কষ্টসাধ্য হয়ে পড়বে।

শিরোনাম :
গুলশান থেকে আটক ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন জাহাজভাঙা শিল্পে আন্তর্জাতিক নিয়ন্ত্রণ শিথিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় হাইকোর্টের রায় আজ ব্রাজিল কোচের দায়িত্ব থেকে আনচেলত্তিকে ছাঁটাইয়ের জোর দাবি তুললেন রোমারিও যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়ন তালিকায় যুক্ত হলো বাংলাদেশ যুক্তরাজ্যে কেন এনসিপি নেতাদের ওপর ক্ষুব্ধ আ.লীগ? জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত রূপপুরের প্রথম ইউনিট নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে ইতিহাসে সবচেয়ে বড় জয় জার্মানির কাতারে এশিয়া কাপ রাইজিং স্টার্সে অংশ নিতে পৌঁছাল বাংলাদেশ দল গুলশান থেকে আটক ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন জাহাজভাঙা শিল্পে আন্তর্জাতিক নিয়ন্ত্রণ শিথিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় হাইকোর্টের রায় আজ ব্রাজিল কোচের দায়িত্ব থেকে আনচেলত্তিকে ছাঁটাইয়ের জোর দাবি তুললেন রোমারিও যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়ন তালিকায় যুক্ত হলো বাংলাদেশ যুক্তরাজ্যে কেন এনসিপি নেতাদের ওপর ক্ষুব্ধ আ.লীগ? জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত রূপপুরের প্রথম ইউনিট নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে ইতিহাসে সবচেয়ে বড় জয় জার্মানির কাতারে এশিয়া কাপ রাইজিং স্টার্সে অংশ নিতে পৌঁছাল বাংলাদেশ দল