সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব

সাংবাদিকদের পেশাগত মান নিশ্চিত করতে এবং মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধনের খসড়া তৈরি করেছে সরকার। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন। স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশোধিত আইন অনুযায়ী, বার কাউন্সিলের আদলে প্রেস কাউন্সিলকে সাংবাদিকদের নিবন্ধনের ক্ষমতা দেওয়া হবে। এর মাধ্যমে পেশাদার সাংবাদিকদের একটি অনলাইন ডেটাবেজ তৈরির পরিকল্পনা রয়েছে। এছাড়া সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পাশাপাশি পেশার মান নিশ্চিত করার দায়িত্বও পালন করবে এই প্রতিষ্ঠান। মানসম্মত সাংবাদিকতা বজায় রাখতে আচরণবিধি লঙ্ঘনকারী সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের জন্য জরিমানাসহ শাস্তির বিধান প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে মিথ্যা বা হয়রানিমূলক প্রতিবেদন এবং জনস্বার্থবিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে এই ব্যবস্থা প্রযোজ্য হবে।

প্রস্তাবিত আইনে কাউন্সিলের ক্ষমতার পরিধি বাড়ানো হচ্ছে। এখন থেকে সাংবাদিকতার নীতিমালা বা জনস্বার্থের পরিপন্থী কোনো সংবাদ প্রকাশিত হলে বা গুজব ও বিদ্বেষমূলক তথ্য ছড়ালে, প্রেস কাউন্সিল নিজেই তদন্ত শুরু করতে পারবে। প্রয়োজনীয় ক্ষেত্রে আদেশ জারি ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আইনি এখতিয়ারও তাদের থাকবে।

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরিতে সরকার ডিআরইউ, বিএফইউজে ও ডিইউজেসহ সংশ্লিষ্ট সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত পরামর্শ করছে। সরকারের মতে, কারা সাংবাদিক হিসেবে গণ্য হবেন সেই মানদণ্ড নির্ধারণের কাজটি মূলত পেশাজীবী সংগঠনগুলোরই করা উচিত। প্রতিমন্ত্রী আরও বলেন, মানুষ কীভাবে মতপ্রকাশ করবেন বা কে কোন পেশায় আসবেন, তা নির্ধারণ করা সরকারের কাজ নয়। সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে এবং সব ক্ষেত্রে বস্তুনিষ্ঠ তথ্য প্রচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

শিরোনাম :
জলবায়ু সহনশীল নগর গড়তে শতাধিক দেশের নতুন অঙ্গীকার এমপির সংবর্ধনা অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ সৌদিতে যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠাল মিশর এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং রোহিতের সেই মহাকাব্যিক ২৬৪ রান: ইডেনে ১৩ নভেম্বরের ইতিহাস ইরান পরিস্থিতি শান্ত করতে জি-৭ সম্মেলনে কাতারের বার্তা ভূমি অধিগ্রহণে বড় দুর্নীতি: ফেঁসে যাচ্ছেন চার সাবেক ডিসি ২৩ বছর আগে পাতানো বন্ধুত্ব: কেমন আছেন শ্রীপুরের দুই বন্ধু? কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, বিজয়ীর জন্য এক মিলিয়ন রিয়াল ইরানের সিরিক শহরে মধ্যরাতে বিস্ফোরণ ও নিরাপত্তা ঘটনায় জলবায়ু সহনশীল নগর গড়তে শতাধিক দেশের নতুন অঙ্গীকার এমপির সংবর্ধনা অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ সৌদিতে যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠাল মিশর এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং রোহিতের সেই মহাকাব্যিক ২৬৪ রান: ইডেনে ১৩ নভেম্বরের ইতিহাস ইরান পরিস্থিতি শান্ত করতে জি-৭ সম্মেলনে কাতারের বার্তা ভূমি অধিগ্রহণে বড় দুর্নীতি: ফেঁসে যাচ্ছেন চার সাবেক ডিসি ২৩ বছর আগে পাতানো বন্ধুত্ব: কেমন আছেন শ্রীপুরের দুই বন্ধু? কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, বিজয়ীর জন্য এক মিলিয়ন রিয়াল ইরানের সিরিক শহরে মধ্যরাতে বিস্ফোরণ ও নিরাপত্তা ঘটনায়