সম্পর্ক অটুট রাখতে অনেকে ব্যয়বহুল উপহার বা বাইরে ঘুরতে যাওয়ার ওপর গুরুত্ব দেন। তবে বিশেষজ্ঞ ও মনোবিদদের মতে, মৌলিক কিছু অভ্যাসের মাধ্যমেই স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলা সম্ভব। এর মধ্যে অন্যতম হলো ‘রিলেশনশিপ ওয়াকিং’ বা প্রিয়জনের সঙ্গে নিয়মিত হাঁটা। এটি কেবল শারীরিক ব্যায়াম নয়, বরং মানুষের মধ্যে মানসিক মেলবন্ধন তৈরির একটি কার্যকর উপায়। কিন্তু গবেষণা বলছে, স্বাভাবিক আর মৌলিক বিষয়গুলোই স্বাস্থ্যকর সম্পর্কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কখনো কখনো একসঙ্গে একটু হাঁটাও সম্পর্কের গভীরতা বাড়াতে সবচেয়ে সহায়ক হতে পারে। মনোবিদ ও স্বাস্থ্যবিশেষজ্ঞদের আলোচনায় এমনই একটি ধারণা উঠে এসেছে যার নাম ‘রিলেশনশিপ ওয়াকিং’ বা সম্পর্কের জন্য হাঁটা। হাঁটার মূল উদ্দেশ্য কেবল ব্যায়াম নয়, বরং হাঁটতে হাঁটতে কথা বলা, একে অপরের কথা শোনা, সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলাপ করা। আর এসবের ভেতর দিয়ে গভীর, স্বাস্থ্যকর মানসিক সংযোগ তৈরি করা। চারপাশের পরিবেশও মনোযোগকে স্বাভাবিক রাখে।
পায়ের কার্যকারিতা ও শরীরের নড়াচড়া বিষয়ক বিশেষজ্ঞ কোর্টনি কনলি ডা. রঙ্গন চ্যাটার্জির ‘ফিল বেটার, লিভ মোর’ পডকাস্টে বিষয়টি নিয়ে আলোচনা করেন। এই পডকাস্টে কোর্টনি কেনলি বলেন, ‘আমার ১৪ বছরের একটা মেয়ে আছে। ও বলত, “এই তো।” “বন্ধুরা ভালো ছিল?” “হ্যাঁ।” “ক্লাসে সব ঠিকঠাক চলছে?” “চলছে। পায়ের স্বাস্থ্যবিষয়ক মার্কিন চিকিৎসক ও বিশেষজ্ঞদের একজন কোর্টনি কনলি। ওকে আমি জিজ্ঞেস করতাম, “আজ স্কুল কেমন গেল। আমি যেগুলো শুনতে চাইতাম, সেগুলোর কিছুই সে বলত না।
নিজের ১৪ বছর বয়সী মেয়ের উদাহরণ টেনে তিনি জানান, সরাসরি মুখোমুখি প্রশ্ন করলে সে কেবল এক শব্দে উত্তর দিত।
কিন্তু দুজনে হাঁটতে বের হলে ৫ মিনিটের মধ্যেই সে নিজে থেকে বিস্তারিত গল্প শুরু করত। এই প্রক্রিয়ায় চোখে চোখ রেখে কথা বলার চাপ থাকে না, যা মন খুলে কথা বলতে সাহায্য করে। তারপর একসময় আমরা দুজন হাঁটতে বের হলাম।
গবেষণার তথ্য অনুযায়ী, সপ্তাহে অন্তত একদিন ৪০ মিনিট একসঙ্গে হাঁটলে সম্পর্কে ইতিবাচক প্রভাব পড়ে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের একটি গবেষণায় দেখা গেছে, হাঁটার সময় দুজনের পদক্ষেপের ছন্দ মিলে গেলে তা পারস্পরিক সহমর্মিতা ও বিরোধ মেটানোর মানসিকতা তৈরিতে সহায়তা করে। ২০২০ সালের আরেকটি গবেষণাতেও পা মিলিয়ে হাঁটা ও কথোপকথনের পালাবদলকে ইতিবাচক যোগাযোগের সূচক হিসেবে চিহ্নিত করা হয়েছে। গবেষণার উল্লেখ করে তিনি আরও জানান, সপ্তাহে মাত্র ১ দিন দুজনে মিলে ৪০ মিনিট হাঁটাও সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। গবেষণায় যেমনটা বলা হয়েছে, একদম সে রকম!’।
দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রেও এর সুফল রয়েছে। ২০২১ সালের ২৩২ দম্পতির ওপর চালানো একটি গবেষণায় দেখা যায়, সপ্তাহে অন্তত দুই দিন ৩০ মিনিট করে হাঁটলে সম্পর্কের সন্তুষ্টি বাড়ে এবং অঙ্গীকার রক্ষার প্রবণতা বৃদ্ধি পায়।
এ ছাড়া ২০২৫ সালে ‘দ্য ল্যানসেট পাবলিক হেলথ’ সাময়িকীতে প্রকাশিত ৫৭টি গবেষণার বিশ্লেষণে হাঁটার স্বাস্থ্যগত সুবিধার নানা দিক উঠে এসেছে। প্রতিদিন ৭ হাজার কদম হাঁটার সঙ্গে প্রতিদিন ২ হাজার কদম হাঁটার তুলনায় অকাল মৃত্যুঝুঁকি ৪৭ শতাংশ কম থাকার যোগসূত্র পাওয়া গেছে।
হাঁটার অন্যান্য স্বাস্থ্য সুবিধা
- হৃদ্রোগ, টাইপ-২ ডায়াবেটিস, ডিমেনশিয়া ও বিষণ্নতার ঝুঁকি কমাতে সাহায্য করে।
- রক্তচাপ ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে।
- মানসিক চাপ ও বিষণ্নতার উপসর্গ কমাতে সহায়তা করে।
- বয়স বাড়ার সঙ্গে চলাফেরার শারীরিক সক্ষমতা ধরে রাখা সহজ হয়।
সূত্র: দ্য হেলদি ও ‘ফিল বেটার, লিভ মোর’ পডকাস্ট।

