বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিপর্যয়, ব্যাহত যোগাযোগ

বিশ্বজুড়ে মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ সেবাসমূহে বড় ধরনের কারিগরি বিপর্যয় দেখা দিয়েছে। এর ফলে সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সমস্যার মুখে পড়া প্রধান সেবাগুলোর মধ্যে রয়েছে আউটলুক ই-মেইল, মাইক্রোসফট টিমস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলট। প্রযুক্তি অবকাঠামোর ওপর অত্যধিক চাপের কারণেই মূলত এই জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট। বিভিন্ন কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠান জানিয়েছে, তারা আউটলুকের মাধ্যমে যোগাযোগ করতে পারছে না।

অনলাইন সেবায় বিঘ্নের তথ্য সংগ্রহকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের ৭৪টি দেশ ও অঞ্চলে মাইক্রোসফটের সেবাগুলো ব্যবহারে সমস্যা হচ্ছে। প্ল্যাটফর্মটির প্রকাশ করা মানচিত্র অনুযায়ী, আমেরিকা মহাদেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার অনেক ব্যবহারকারী এই বিপর্যয়ের কবলে পড়েছেন। বিপর্যয় শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যেই তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। এ বিপর্যয়ের প্রভাব বিশ্বজুড়েই পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাইক্রোসফট জানিয়েছে, সেবার সক্ষমতা বাড়ানোর জন্য সম্প্রতি যেসব প্রযুক্তিগত পরিবর্তন আনা হয়েছিল, সেগুলো প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না। প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, ‘সেবা সচল রাখার সক্ষমতা বাড়াতে আমরা যেসব পরিবর্তনের উদ্যোগ নিয়েছিলাম, সেগুলোর কার্যকারিতা পর্যবেক্ষণ করে দেখেছি যে তা আমাদের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছে।’

বর্তমানে সমস্যা সমাধানে বিকল্প কোনো উপায় খোঁজার চেষ্টা করছে মাইক্রোসফট। তবে এই কারিগরি ত্রুটি কাটিয়ে কখন নাগাদ সব সেবা পুরোপুরি স্বাভাবিক ও সচল হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কোনো সময়সীমা জানায়নি প্রতিষ্ঠানটি।

শিরোনাম :
পাকিস্তান ও সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তির অনুমোদন তুরস্কের শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত: কেন পাসপোর্টের আবেদন নাকচ রিজভী: ফ্যাসিবাদ রোধে পথে পথে ব্যারিকেড তৈরি হবে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় নয়: হুঁশিয়ারি জামায়াত আমিরের সামোয়ার বিশেষ ভ্রমণ অভিজ্ঞতা এবং ঐতিহ্যবাহী জীবনযাত্রার চিত্র হাসিনাকে ফিরিয়ে আনার সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে: আইনমন্ত্রী দেশের ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ: আবেদনের নিয়মাবলি বাহরাইনে মার্কিন রাডারে হামলা চালাল আইআরজিসি শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় কোনো দেশই ২১ বছর পর পাকিস্তানের বাধা পেরিয়ে ফাইনালে চোখ বাংলাদেশের পাকিস্তান ও সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তির অনুমোদন তুরস্কের শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত: কেন পাসপোর্টের আবেদন নাকচ রিজভী: ফ্যাসিবাদ রোধে পথে পথে ব্যারিকেড তৈরি হবে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় নয়: হুঁশিয়ারি জামায়াত আমিরের সামোয়ার বিশেষ ভ্রমণ অভিজ্ঞতা এবং ঐতিহ্যবাহী জীবনযাত্রার চিত্র হাসিনাকে ফিরিয়ে আনার সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে: আইনমন্ত্রী দেশের ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ: আবেদনের নিয়মাবলি বাহরাইনে মার্কিন রাডারে হামলা চালাল আইআরজিসি শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় কোনো দেশই ২১ বছর পর পাকিস্তানের বাধা পেরিয়ে ফাইনালে চোখ বাংলাদেশের