কাতারে এশিয়া কাপ রাইজিং স্টার্সে অংশ নিতে পৌঁছাল বাংলাদেশ দল

কাতারে আয়োজিত এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট দল এখন দোহায় অবস্থান করছে।

১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতাকে সামনে রেখে খেলোয়াড়দের স্বাগত জানাতে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন অ্যাসোসিয়েশন অব ফেনী কাতারের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা। বিমানবন্দরে স্বাগত জানানোর সময় অ্যাসোসিয়েশনের সদস্য নজরুল ইসলাম শাহীন, রফিকুল চৌধুরী ও সাইফুল ইসলামসহ ম্যানেজমেন্ট টিমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জমির উদ্দিন শিমুল আশা প্রকাশ করেন যে, কাতার প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা পূরণ করে টাইগাররা মাঠের খেলায় নিজেদের দক্ষতা ও মর্যাদা উজ্জ্বল করতে সক্ষম হবে।

দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল আসন্ন এই আসরকে তরুণ ক্রিকেটারদের সামর্থ্য প্রমাণের একটি বড় মঞ্চ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, জাতীয় দলের ভবিষ্যৎ তারকাদের নিয়েই দল গঠন করা হয়েছে এবং তাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। কাতার পৌঁছানোর পর বাংলাদেশ জাতীয় দলের পরিচিত অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান মাঠে এসে দলকে সমর্থন করার জন্য। সাইফউদ্দিনের প্রত্যাশা, দর্শকদের সরাসরি উৎসাহ ও সমর্থন তাদের ভালো কিছু করতে সাহায্য করবে। তিনি বলেন, ‘এই ধরনের টুর্নামেন্ট প্রত্যেক খেলোয়াড়ের জন্য খুব ভালো একটি প্ল্যাটফর্ম। যারা ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারবেন, তাদেরই দলে নেওয়া হয়েছে।’। অন্যদিকে ফেনীর ছেলে সাইফ উদ্দিন বলেন, প্রবাসী বাংলাদেশীদের কাছে অনুরোধ করবো আপনারা মাঠে এসে খেলা উপভোগ করুন ও আমাদের সাপোর্ট করেন যাতে ভাল কিছু করতে পারি।

টুর্নামেন্টের সূচি অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবেন লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপ পর্বের লড়াই শেষে পয়েন্ট তালিকার সেরা দুটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর শেষ চারের লড়াই অনুষ্ঠিত হবে এবং ২৯ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। গত বছর শিরোপার কাছাকাছি পৌঁছেও ব্যর্থ হওয়া বাংলাদেশ দল এবার দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হওয়ার প্রবল ইচ্ছা নিয়ে মাঠে নামছে।

শিরোনাম :
নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে ইতিহাসে সবচেয়ে বড় জয় জার্মানির কাতারে এশিয়া কাপ রাইজিং স্টার্সে অংশ নিতে পৌঁছাল বাংলাদেশ দল ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে ৫.৯৭ লাখ কোটি টাকা ডিসেম্বর ঘিরে বড় নাশকতার পরিকল্পনা, সতর্ক পুলিশ ও গোয়েন্দা সংস্থা কাতারি রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ, আমন্ত্রণপত্র হস্তান্তর ফেঁসে গেলেন এসপি জাহাঙ্গীর: ডিসেম্বরে রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের মেসেজ ফাঁস গোপালগঞ্জ ছাড়া দেশে তাঁদের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ পাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচনের সিদ্ধান্ত ইসির পিরোজপুরে বিএনপির কার্যালয়ে হামলা: গোপালগঞ্জ থেকে মিছিলের অভিযোগ ইরানের সিরিক বন্দরে গভীর রাতে সামরিক হামলা, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে ইতিহাসে সবচেয়ে বড় জয় জার্মানির কাতারে এশিয়া কাপ রাইজিং স্টার্সে অংশ নিতে পৌঁছাল বাংলাদেশ দল ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে ৫.৯৭ লাখ কোটি টাকা ডিসেম্বর ঘিরে বড় নাশকতার পরিকল্পনা, সতর্ক পুলিশ ও গোয়েন্দা সংস্থা কাতারি রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ, আমন্ত্রণপত্র হস্তান্তর ফেঁসে গেলেন এসপি জাহাঙ্গীর: ডিসেম্বরে রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের মেসেজ ফাঁস গোপালগঞ্জ ছাড়া দেশে তাঁদের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ পাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচনের সিদ্ধান্ত ইসির পিরোজপুরে বিএনপির কার্যালয়ে হামলা: গোপালগঞ্জ থেকে মিছিলের অভিযোগ ইরানের সিরিক বন্দরে গভীর রাতে সামরিক হামলা, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী