২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত করল ১১ দলীয় ঐক্য

আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে যে লংমার্চ কর্মসূচি নির্ধারণ করেছিল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য, তা স্থগিত করা হয়েছে। সড়কের পরিস্থিতি নাজুক হওয়ার কারণে বিকল্প হিসেবে রেলপথকে বেছে নেওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হচ্ছে না।

শুক্রবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি জানান, ১১ দলের বৈঠকে আলোচনা সাপেক্ষেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জোটের একাধিক নীতিনির্ধারক জানান, লংমার্চের জন্য নির্ধারিত দিনে ট্রেনে সাধারণ যাত্রীদের নিয়মিত চলাচল অব্যাহত থাকবে। এতে জনদুর্ভোগ সৃষ্টির আশঙ্কায় কর্মসূচিটি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে স্থগিত হওয়া এই কর্মসূচি পরবর্তীতে কবে নাগাদ পালিত হবে, সে বিষয়ে এখনও কোনো ঘোষণা দেওয়া হয়নি।

উল্লেখ্য, গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের কর্মসূচি ঘোষণা করে ১১ দলীয় ঐক্য। সেই ধারাবাহিকতায় ইতিমধ্যে ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর রংপুর এবং সর্বশেষ ৩১ অক্টোবর খুলনা অভিমুখে লংমার্চ সফলভাবে সম্পন্ন হয়েছে। খুলনা লংমার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল কুষ্টিয়ায়।

শিরোনাম :
এশিয়া ও আফ্রিকায় বাড়ছে কাতারের তৈরি বিলাসবহুল ইয়টের চাহিদা অর্থমন্ত্রী: ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ প্রেমের ফাঁদ ও বিশ্বাসঘাতকতা: রূপালী পর্দায় আলোচিত হানিট্র্যাপের ৭ সিনেমা কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, জ্বালানি খাতে বড় সহযোগিতার আভাস তারাগঞ্জে ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, নিহত ২ জার্মানিতে উচ্চশিক্ষায় ভিসা আবেদন প্রক্রিয়া সহজ হচ্ছে কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও ওয়েবসাইট উদ্বোধন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা, জেলেদের সমুদ্রে যেতে নিষেধ যুক্তরাষ্ট্রের বদলে আইটি পেশাজীবীদের জন্য আট দেশের নতুন সুযোগ ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি: শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা কতটুকু? এশিয়া ও আফ্রিকায় বাড়ছে কাতারের তৈরি বিলাসবহুল ইয়টের চাহিদা অর্থমন্ত্রী: ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ প্রেমের ফাঁদ ও বিশ্বাসঘাতকতা: রূপালী পর্দায় আলোচিত হানিট্র্যাপের ৭ সিনেমা কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, জ্বালানি খাতে বড় সহযোগিতার আভাস তারাগঞ্জে ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, নিহত ২ জার্মানিতে উচ্চশিক্ষায় ভিসা আবেদন প্রক্রিয়া সহজ হচ্ছে কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও ওয়েবসাইট উদ্বোধন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা, জেলেদের সমুদ্রে যেতে নিষেধ যুক্তরাষ্ট্রের বদলে আইটি পেশাজীবীদের জন্য আট দেশের নতুন সুযোগ ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি: শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা কতটুকু?