পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে এই প্রস্তাব জানানো হয়। এর আগে গত ১ নভেম্বর সরকার শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে এই বোর্ড গঠন করেছিল।

শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার সভায় মজুরি কাঠামোর বিস্তারিত প্রস্তাব তুলে ধরে জানান, প্রথম গ্রেডের জন্য ৪৮ হাজার টাকা, দ্বিতীয় গ্রেডের জন্য ৪৩ হাজার টাকা, তৃতীয় গ্রেডের জন্য ৩৮ হাজার টাকা এবং চতুর্থ গ্রেডের জন্য ৩২ হাজার টাকা দাবি করা হয়েছে। এছাড়া শিক্ষানবিশ ও নতুন কর্মীদের জন্য ৩০ হাজার টাকা মজুরির সুপারিশ করেছে শ্রমিকপক্ষ। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, ‘এক নম্বর গ্রেডে আমরা ৪৮ হাজার টাকা এবং দুই নম্বর গ্রেডের জন্য আমরা ৪৩ হাজার টাকা, তিন নম্বর গ্রেডের জন্য আমরা ৩৮ হাজার টাকা এবং চার নম্বর গ্রেডের জন্য আমরা মজুরি চেয়েছি ৩২ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল, একবারে যে নতুন। 48, 43, 38, 32, 30.

এদিকে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, শ্রমিকপক্ষ তাদের সুপারিশ জমা দিলেও চলমান শ্রমিক অসন্তোষের কারণে মালিকপক্ষ আজকের সভায় সুনির্দিষ্ট কোনো মজুরি প্রস্তাব দিতে পারেনি। বোর্ড আগামী চার কার্যদিবসের মধ্যে মালিকপক্ষকে তাদের বেতন-কাঠামোর সুপারিশ দাখিল করতে বলেছে। এছাড়া পরবর্তী বৈঠকের আগে মজুরি বোর্ড শ্রমঘন শিল্প এলাকাগুলো সরেজমিন পরিদর্শন করবে।

গত বুধবার (৪ নভেম্বর) প্রথম সভা শেষে জানানো হয়েছিল যে, তৈরি পোশাকশিল্পের নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং শ্রমিকরা বর্ধিত বেতন জানুয়ারি মাস থেকে হাতে পাবেন। তবে মজুরি বাড়ানোর দাবিতে গত মাস থেকেই শ্রমিকরা আন্দোলন চালিয়ে আসছেন। এমনকি ৮ নভেম্বর রোববারও সাভার-আশুলিয়া ও গাজীপুর এলাকার ৩৮টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ বাধ্য হয়ে ছুটি ঘোষণা করে।

উল্লেখ্য যে, এই মজুরি বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ এবং মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব রয়েছেন। অন্যদিকে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।

শিরোনাম :
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের রোষানলে কেন পড়েছিলেন বলিউডের তারকারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের সত্যতা অজানা: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ: বনশ্রীতে ককটেল বিস্ফোরণ, রূপনগরে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে আজ কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক, আলোচনার কেন্দ্রে ইরান সংকট হাসিনা দেশে ফিরবেন না, এটি রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর পরার্থপরতার মলম দিয়ে কি পুঁজিবাদের সংকট মেটানো সম্ভব? ২০২৭ সালে কাতার থেকে ২৬ এলএনজি কার্গো পাওয়ার প্রত্যাশা বাংলাদেশের নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে মুখ খুললেন পররাষ্ট্র সচিব পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের রোষানলে কেন পড়েছিলেন বলিউডের তারকারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের সত্যতা অজানা: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ: বনশ্রীতে ককটেল বিস্ফোরণ, রূপনগরে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে আজ কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক, আলোচনার কেন্দ্রে ইরান সংকট হাসিনা দেশে ফিরবেন না, এটি রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর পরার্থপরতার মলম দিয়ে কি পুঁজিবাদের সংকট মেটানো সম্ভব? ২০২৭ সালে কাতার থেকে ২৬ এলএনজি কার্গো পাওয়ার প্রত্যাশা বাংলাদেশের নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে মুখ খুললেন পররাষ্ট্র সচিব