ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনুস এক হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংগঠনটি। আবু মাহমুদ নামেও পরিচিত এই কমান্ডার গত বছরের সেপ্টেম্বরে নায়েল আবু ওবেইদ ওরফে আবু আতিয়ার মৃত্যুর পর রাফাহ ব্রিগেডের দায়িত্ব গ্রহণ করেছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে তিনি নিহত হওয়ার পর রাফাহ ব্রিগেডের কমান্ডারের দায়িত্ব পান সামির আবু ইউনুস।

এর আগে গত বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে ভয়াবহ হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলের দাবি, সেই অভিযানে হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং সেখানে আশ্রয় নেওয়া আরও কয়েকজন যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে বাস্তবে সেই হামলায় এক চিকিৎসক ও এক শিশুসহ অন্তত ছয়জন সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরাইলের এই দাবিকে তীব্র ভাষায় প্রত্যাখ্যান ও নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটির অভিযোগ, যোদ্ধাদের লক্ষ্যবস্তু করার কথা বলে ইসরাইল মূলত বেসামরিক চিকিৎসাকেন্দ্রে সংঘটিত যুদ্ধাপরাধ আড়াল করার চেষ্টা করছে। হামাসের মতে, আন্তর্জাতিক আইন অনুযায়ী যেকোনো মেডিকেল সেন্টার বা হাসপাতাল সুরক্ষিত স্থাপনা হিসেবে বিবেচিত হওয়ার কথা।

অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে এবং চুক্তির শর্তাবলী কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে মধ্যস্থতাকারী দেশ ও মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, তথাকথিত যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরাইলি হামলায় এ পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

শিরোনাম :
৫০তম বিসিএস ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব: প্রার্থীদের উদ্বেগ ও নানা প্রশ্ন আইবিসির: পুলিশের হয়রানিতে শ্রমিকনেতারা বাসায় থাকতে পারছেন না তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত যাদের বাংলায় অসুবিধা তারা বাংলাদেশে যাক: বিজেপির মন্ত্রী দিলীপ ঘোষ তিন বছরে নিজেদের স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রকৃতিপ্রেমীদের চোখে আশিক দিদারের সবুজ খুদে রাজ্য দেশের ৭ জেলায় মোতায়েন ৯৬ প্লাটুন বিজিবি পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ায় ১৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রামে ড. ইউনূসের বাড়িতে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ৫০তম বিসিএস ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব: প্রার্থীদের উদ্বেগ ও নানা প্রশ্ন আইবিসির: পুলিশের হয়রানিতে শ্রমিকনেতারা বাসায় থাকতে পারছেন না তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত যাদের বাংলায় অসুবিধা তারা বাংলাদেশে যাক: বিজেপির মন্ত্রী দিলীপ ঘোষ তিন বছরে নিজেদের স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রকৃতিপ্রেমীদের চোখে আশিক দিদারের সবুজ খুদে রাজ্য দেশের ৭ জেলায় মোতায়েন ৯৬ প্লাটুন বিজিবি পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ায় ১৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রামে ড. ইউনূসের বাড়িতে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ