অতীতের বিসিএস পরীক্ষার রেকর্ড বিশ্লেষণ করলে দেখা যায়, ভাইভা শেষ হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করা হতো।
উদাহরণস্বরূপ, ৪৫তম বিসিএসে ভাইভা শেষ হওয়ার ১৬ দিন, ৪৬তম বিসিএসে ১৩ দিন, ৪৭তম বিসিএসে মাত্র ১০ দিন এবং ৪৮ ও ৪৯তম বিশেষ বিসিএসে ভাইভা শেষ হওয়ার মাত্র ২ দিনের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছিল। অথচ ৫০তম বিসিএসের ভাইভা শেষ হয়েছে গত ২৯ সেপ্টেম্বর। আজ ১৯ নভেম্বর পর্যন্ত ৫১ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত চূড়ান্ত ফল প্রকাশিত হয়নি, যা চাকরিপ্রার্থীদের মধ্যে গভীর উদ্বেগ ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে। যদিও ৫০তম বিসিএসের সার্কুলারে ২৫ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের কথা উল্লেখ ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই সময়ের মধ্যে ফল প্রকাশ হবে কি না, তা নিয়ে প্রার্থীরা সন্দিহান।
বিলম্বের কারণ ও প্রার্থীদের দাবি
পিএসসির পক্ষ থেকে সরাসরি কোনো কারণ জানানো না হলেও, ফল প্রকাশের বিলম্বের পেছনে পূর্ববর্তী বিসিএসগুলোর গেজেট প্রকাশ ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষায় থাকার বিষয়টি সামনে আসছে। ইতিমধ্যে ৪৫তম বিসিএসের গেজেট ও জয়েনিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চাকরিপ্রার্থীদের দাবি, যদি পূর্ববর্তী বিসিএসের প্রক্রিয়ার জন্য রেজাল্ট দিতে দেরি হয়, তবে ওই সব বিসিএসের জয়েনিংয়ের পর ফাঁকা থাকা পদগুলো যেন ৫০তম বিসিএসের সাথে যুক্ত করা হয়। অন্যথায়, এত দীর্ঘ সময় পর ফল প্রকাশের পরও যদি পদ বাড়ানো না হয়, তবে সরকারি কর্ম কমিশনের প্রতি চাকরিপ্রত্যাশীদের আস্থা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রার্থীদের মতে, অস্বাভাবিক এই বিলম্ব কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫।
পুলিশ ক্যাডারের বিশেষ বিসিএস নিয়ে বিতর্ক
- ৫০তম বিসিএসে মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, অথচ ক্যাডার ও নন-ক্যাডার মিলে পদ রয়েছে মাত্র ২ হাজার ১৫০টি।
- এমন পরিস্থিতিতে পুলিশ ক্যাডারের জন্য নতুন করে স্পেশাল বিসিএস নেওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছে, তাকে সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে করছেন চাকরিপ্রার্থীরা।
- প্রার্থীদের দাবি, ৫০তম বিসিএসেই বিপুলসংখ্যক যোগ্য প্রার্থী রয়েছেন, তাই পুলিশ ক্যাডারের শূন্যপদগুলো এই বিসিএস থেকেই পূরণ করা সম্ভব।
- নতুন করে স্পেশাল বিসিএস আয়োজন করা হলে তা রাষ্ট্রীয় অর্থের অপচয় হবে বলে মনে করছেন ভুক্তভোগীরা।
- এই সিদ্ধান্তের পরিবর্তে ৫০তম বিসিএসের বর্তমান পদসংখ্যা বাড়ানোর জোরালো দাবি জানিয়েছেন তারা।
পরিশেষে, বিসিএস প্রত্যাশীরা দ্রুত চূড়ান্ত ফল প্রকাশের পাশাপাশি ক্যাডার সংখ্যা বৃদ্ধির মাধ্যমে একটি স্বচ্ছ ও সময়োপযোগী নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। দীর্ঘসূত্রতার বলি না হয়ে দ্রুত এই জটিলতার নিরসন চান তারা। প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে, এক বছর পেরিয়ে পিএসসি যা বলছে।

