ইরানের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানালো সৌদি আরব

কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মালিকানাধীন একটি তেলবাহী জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। গত বুধবার (১৮ নভেম্বর) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ ধরনের কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য ও কঠোর সমালোচনার যোগ্য বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে রিয়াদ স্পষ্টভাবে জানিয়েছে, আন্তর্জাতিক সমুদ্রপথে নৌ চলাচল এবং বাণিজ্যিক জাহাজ পরিবহনে বিঘ্ন সৃষ্টি মেনে নেওয়া হবে না। এই অস্থিরতা নিরসনে সৌদি আরব আলোচনার ওপর জোর দিয়েছে এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কূটনৈতিক উদ্যোগের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে।

উল্লেখ্য যে, কুয়েত ও বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলের নৌপথে চলমান উত্তেজনার প্রেক্ষিতে সৌদি আরবের এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে আরব লীগ, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এবং কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতও ইরানের এই হামলার বিরুদ্ধে একই ধরনের নিন্দা জানিয়েছিল।

শিরোনাম :
জন্মদিনে আড়ালে শবনম বুবলী, অভিনয় কি তবে অনিশ্চিত? পারমাণবিক ঝুঁকি কমাতে একমত ট্রাম্প, পুতিন ও শি জিনপিং নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে আবারও শুরু জুমার নামাজ ডায়াবেটিস সঙ্গী করেই যেভাবে দাপিয়েছেন ওয়াসিম আকরাম কাতারে শুরু হলো ৪৯তম কুয়েত আন্তর্জাতিক বইমেলা সরকারের পদ পেতে তদবিরে ব্যস্ত যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ নেতারা রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে মারধরের অভিযোগ, তদন্তের সিদ্ধান্ত রিয়াদে হুথি হামলার তীব্র নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দিল ব্রিটেন মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত জন্মদিনে আড়ালে শবনম বুবলী, অভিনয় কি তবে অনিশ্চিত? পারমাণবিক ঝুঁকি কমাতে একমত ট্রাম্প, পুতিন ও শি জিনপিং নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে আবারও শুরু জুমার নামাজ ডায়াবেটিস সঙ্গী করেই যেভাবে দাপিয়েছেন ওয়াসিম আকরাম কাতারে শুরু হলো ৪৯তম কুয়েত আন্তর্জাতিক বইমেলা সরকারের পদ পেতে তদবিরে ব্যস্ত যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ নেতারা রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে মারধরের অভিযোগ, তদন্তের সিদ্ধান্ত রিয়াদে হুথি হামলার তীব্র নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দিল ব্রিটেন মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত