নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় ফেরানোর পরিকল্পনা এবং এই লক্ষ্যে উসকানিমূলক বার্তা প্রদানের অভিযোগে পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাতে চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি দায়ের করেন।
গ্রেফতারের পর জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির করা হলে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বর্তমানে মামলাটির তদন্তের দায়িত্বে আছেন চট্টগ্রাম মহানগর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের পরিদর্শক রাসেল মাহমুদ। পুলিশের ভাষ্যমতে, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার প্রমাণ হিসেবে ব্যক্তিগত ও অফিসিয়াল মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্ট বিশ্লেষণ করা হয়েছে। গত ১০ নভেম্বর তার দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছিল। Inshallah Bangladesh will be restored to previous state in December।
তদন্তকারী কর্মকর্তাদের দাবি, জাহাঙ্গীর আলম তার ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করে ‘Daydreamer’ নামক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। তার মোবাইলে পাওয়া একাধিক মেসেজ থেকে রাষ্ট্রদ্রোহের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। এর মধ্যে একটি মেসেজে লেখা ছিল, ‘প্রিয় স্যার, শুভকামনা আপনার জন্য। ইনশাআল্লাহ বাংলাদেশ ডিসেম্বরে আগের অবস্থায় ফিরে আসবে। ভালো থাকবেন।’ এই মেসেজগুলো ঠিক কাদের কাছে পাঠানো হয়েছিল, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে রাত ৯টা ২৩ মিনিটে যায় ইংরেজিতে লেখা একটি মেসেজ, ‘Dear sir Best wishes for you।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগের শাসনামলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এক নেতা এবং নিষিদ্ধ দলটির প্রেসিডিয়ামের একজন গুরুত্বপূর্ণ নেতাকে মেসেজগুলো পাঠানো হয়ে থাকতে পারে। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, জাহাঙ্গীরের ব্যবহৃত ডিভাইসে রাষ্ট্রদ্রোহিতার মতো সংবেদনশীল তথ্য ও ব্লুপ্রিন্টের অস্তিত্ব মিলেছে। ষড়যন্ত্রের সাথে আরও কেউ জড়িত কি না, তা নিয়েও তদন্ত চলছে। অ্যাকাউন্টটির নাম’Daydreamer’ı নিষিদ্ধ আওয়ামী লীগের কোন নেতাকে মেসেজগুলো পাঠানো হয়েছিল, সেই বিষয়ে মুখ খুলছেন না কেউই। তাদের মদদে বর্তমান সরকার বা রাষ্ট্রব্যবস্থাকে উৎখাত করে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট তৈরি করে বাস্তবায়নে সহায়তা করছিলেন।
গ্রেফতার হওয়া মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২০১০ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পট পরিবর্তনের সময় তিনি ফেনী জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি আরআরএফ চট্টগ্রামের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার চাঁদাপাশা গ্রামে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, জাহাঙ্গীর আলম গোয়েন্দা নজরদারিতে ছিলেন বলেই তার মেসেজ চালাচালির তথ্য শনাক্ত করা সম্ভব হয়েছে। তিনি পুলিশের সদস্য হয়েও রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করার পরিকল্পনা করছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। দণ্ডবিধির ১২৪(এ) ও ১৫৩ ধারায় দায়ের করা এই মামলার ভিত্তিতে তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্যে রাষ্ট্রদ্রোহিতা ও দাঙ্গা সহিংসতায় উসকানি দেওয়ার অপরাধে দণ্ডবিধির ১২৪ (এ) ও ১৫৩ ধারায় মামলাটি করা হয়। চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি জাহাঙ্গীর।
তদন্ত প্রতিবেদন ইতিমধ্যেই পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন। রিমান্ড চলাকালীন জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ষড়যন্ত্রের মূল হোতা এবং এর সাথে জড়িত নেটওয়ার্ক সম্পর্কে আরও বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছেন তদন্তকারীরা।

