কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমান—উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) এই ছয় সদস্যদেশকে একটি সমন্বিত রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে ২ হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণের একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত রোববার (৮ নভেম্বর) বাহরাইনের আল-জহির প্রাসাদে জিসিসিভুক্ত দেশগুলোর পরিবহনমন্ত্রীরা এই চুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের তথ্য অনুযায়ী, এই বিশাল নেটওয়ার্ক বাস্তবায়িত হলে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে যাত্রী ও পণ্য পরিবহন সহজতর হবে, যা বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন খাতের প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করবে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাণিজ্য, বিনিয়োগ ও ভ্রমণের ক্ষেত্রেও উন্মুক্ত হবে বিস্তৃত সম্ভাবনা।
চুক্তিটি স্বাক্ষরের পর বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন আহমেদ আল খলিফা এটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনি ও নিয়ন্ত্রক কাঠামো তৈরির ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ। জিসিসির মহাসচিব জাসেম আলবুদাইউই এই উদ্যোগকে উপসাগরীয় দেশগুলোর পরিবহন খাতে সমন্বিত শক্তি অর্জনের পথে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, এর মাধ্যমে দেশগুলোর মধ্যে অর্থনৈতিক একীভূতকরণ এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। তাঁর মতে, এই উদ্যোগ জিসিসি নেতাদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন। এর মধ্য দিয়ে দেশগুলোর মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক একীভূতকরণের নতুন অধ্যায় শুরু হবে।
বর্তমানে উপসাগরীয় অঞ্চলে নিজস্ব রেল যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে অন্যতম হলো সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যকার ২৩৮ কিলোমিটার দীর্ঘ হাফিত রেল প্রকল্প। আবুধাবিকে ওমানের সোহার বন্দরের সঙ্গে আল বুরাইমি ও আল আইন হয়ে যুক্তকারী এই প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং ২০২৭ সালে এর পরীক্ষামূলক যাত্রা শুরুর পরিকল্পনা রয়েছে। এছাড়া বাহরাইনকে এই মূল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে সৌদি আরবের সঙ্গে প্রস্তাবিত কিং হামাদ কজওয়ে নির্মাণের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এটি নির্মিত হলে বাহরাইন বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের পরিবহন ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশে পরিণত হবে। ছয়টি দেশকে একটি অভিন্ন রেল নেটওয়ার্কে যুক্ত করাই এর মূল লক্ষ্য।
আঞ্চলিক সংঘাত এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিদ্যমান ঝুঁকির প্রেক্ষিতে এই রেল নেটওয়ার্কের প্রয়োজনীয়তা আরও বেড়েছে। বাহরাইনের পরিবহনমন্ত্রী জানান, জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় বিকল্প পথ হিসেবে সৌদি আরবের জেদ্দা ইসলামিক বন্দর, ওমানের সোহার ও দুকম বন্দর এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের ওপর নির্ভরতা বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, যে কোনো দেশের অর্থনীতির মেরুদণ্ড হলো উন্নত পরিবহন ব্যবস্থা। তাই এই রেল নেটওয়ার্ক কেবল যোগাযোগ অবকাঠামো নয়, বরং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক সংহতি ও দীর্ঘমেয়াদী উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করবে। মন্ত্রী মত দেন, যেকোনো দেশের অর্থনীতির প্রাণশক্তি হলো পরিবহনব্যবস্থা।

