যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে একজন ধার্মিক ব্যক্তি হিসেবে দাবি করেছেন। রবিবার (৮ অক্টোবর) রাতে সিবিএস নিউজে প্রচারিত ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে রস ডাউথাটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আলোচনায় পরকাল এবং ক্ষমা নিয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়। মৃত্যুর পর কী হবে বলে তিনি মনে করেন।
সাক্ষাৎকারে ডাউথাট প্রশ্ন রাখেন, যদি পরকালে স্বর্গে যাওয়ার একমাত্র শর্ত হয় জেমস কোমি, ন্যান্সি পেলোসিসহ নিজের রাজনৈতিক বিরোধীদের ক্ষমা করা, তবে ট্রাম্প তা করতে পারবেন কি না। এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, ‘তাহলে তো আমি আর বাস্তব থাকব না।’ তিনি তার শত্রুদের অসৎ এবং দেশের জন্য ক্ষতিকর হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘ধরুন, আপনি মারা গেলেন এবং পরকালে প্রবেশ করলেন। স্বর্গে যাওয়ার জন্য আপনাকে শুধু জেমস কোমি, ন্যান্সি পেলোসি কিংবা এমন কাউকে ভালোবাসতে ও ক্ষমা করতে হবে, যাঁদের প্রতি আপনি বছরের পর বছর ধরে ঘৃণা প্রকাশ করেছেন। তিনি তাদের ‘অত্যন্ত অসৎ, খুব খারাপ এবং আমাদের দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর’ বলেও আখ্যা দেন। প্রেসিডেন্টের প্রথম মেয়াদে ট্রাম্প ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক নিয়ে এফবিআইয়ের তদন্তের তত্ত্বাবধান করেছিলেন কোমি।
ডাউথাট যখন পুনরায় জানতে চান যে, ঈশ্বর তাকে এত সাফল্য দেওয়ার পরও তিনি ক্ষমা করতে পারছেন না কি না, তখন ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে না, আমি তা করতে পারব না। আমি আমার কিছু শত্রুকে ঘৃণা করি এবং ভবিষ্যতেও করব।’ এরপর ডাউথাট বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, আমার সারা জীবনে দেখা আমেরিকানদের মধ্যে আপনার জীবনই সবচেয়ে সৌভাগ্যপূর্ণ ও অসাধারণ।
গত এক দশকে ট্রাম্পের রোষের শিকার হওয়া অনেকের বিরুদ্ধে আইনি তদন্ত চলছে। তার দ্বিতীয় মেয়াদে তাদের অনেকেই আইনি তদন্ত ও বিচারের মুখোমুখি হয়েছেন।
এর মধ্যে জেমস কোমি, লেটিশিয়া জেমস এবং জন বোল্টন অন্যতম।
সাবেক এফবিআই পরিচালক কোমির বিরুদ্ধে গোপনীয় তথ্য ফাঁসের অভিযোগে বিচার বিভাগ দুবার মামলা করেছে, যার প্রথমটি খারিজ হলেও দ্বিতীয়টি এখনো বিচারাধীন। এছাড়া গত মাসে তার বিরুদ্ধে আরও একটি অভিযোগ আনার প্রক্রিয়া শুরু হয়। এক বছরের ব্যবধানে বিচার বিভাগ তার বিরুদ্ধে দুবার অভিযোগ আনে- প্রথমবার ২০২৫ সালের সেপ্টেম্বরে, এরপর চলতি বছরের এপ্রিলে। প্রথম মামলাটি খারিজ হয়ে গেলেও ইনস্টাগ্রামে একটি পোস্টকে কেন্দ্র করে করা দ্বিতীয় মামলাটি এখনো বিচারাধীন। এটি হবে তার বিরুদ্ধে তৃতীয় সম্ভাব্য অভিযোগ।
নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের দপ্তর ২০২২ সালে ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে দেওয়ানি জালিয়াতির মামলায় জয়ী হয়েছিল। পরে জেমস নিজেই ব্যাংক জালিয়াতি ও মিথ্যা বিবৃতির অভিযোগে অভিযুক্ত হন, যদিও আদালত সেই অভিযোগগুলো খারিজ করে দিয়েছে।
অন্যদিকে, ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বিচারপ্রক্রিয়া সফলভাবে শেষ হয়েছে। ইরান-নীতি নিয়ে কঠোর অবস্থানের জন্য পরিচিত বোল্টন জুন মাসে গোপনীয় তথ্য লুকানোর দায় স্বীকার করেন। ডিসেম্বর মাসে তার সাজার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে।

