নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা

২০২৪ সালের ৫ অগাস্ট দেশ ছাড়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগের খবর পাওয়া গেল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে অভিযুক্ত ও বর্তমানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফেরার লক্ষ্য নিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে এই আবেদনপত্র পাঠানো হয়। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২৪ সালের ৫ অগাস্ট দেশ ছেড়ে যাওয়ার পর এই প্রথম তার এ ধরনের আনুষ্ঠানিক কোনো যোগাযোগের খবর জানা গেল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার (৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে হাই কমিশনে চিঠি পাঠিয়ে ওই আবেদন করেছেন হাসিনা, যা তারা দেখার সুযোগ পেয়েছে।

লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে উল্লেখ করেন, তাদের মক্কেলের বিদ্যমান পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বর্তমান সরকার বাতিল করেছে বলে জানতে পেরেছেন। এ অবস্থায় নতুন নথিপত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তবে এই আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনার দেশে ফেরার তারিখ এখনো নির্ধারিত হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তা স্পষ্ট হবে। এমতাবস্থায়, তার জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি।’।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। তবে তিনি ভারত থেকে ধারাবাহিকভাবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। এই বিষয়ে মন্তব্যের জন্য দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় সরকারের দায়িত্বশীল মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতায় থাকা আওয়ামী লীগ বর্তমানে রাজনৈতিকভাবে বিপর্যস্ত এবং দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে দলটির বহু শীর্ষস্থানীয় নেতা কারাগারে বন্দি অবস্থায় আছেন, আর অনেকে ভারতসহ বিভিন্ন দেশে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন। পর্যবেক্ষকরা মনে করছেন, চলমান স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টার মাঝে হাসিনার প্রত্যাবর্তনের এই উদ্যোগ বাংলাদেশে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে।

শিরোনাম :
নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের সত্যতা অজানা: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ: বনশ্রীতে ককটেল বিস্ফোরণ, রূপনগরে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে আজ কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক, আলোচনার কেন্দ্রে ইরান সংকট হাসিনা দেশে ফিরবেন না, এটি রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর পরার্থপরতার মলম দিয়ে কি পুঁজিবাদের সংকট মেটানো সম্ভব? ২০২৭ সালে কাতার থেকে ২৬ এলএনজি কার্গো পাওয়ার প্রত্যাশা বাংলাদেশের নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে মুখ খুললেন পররাষ্ট্র সচিব পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৯ জন কর্মী নিয়োগ শাহজালালে পড়ে থাকা ১২ পরিত্যক্ত বিমান ভাঙারি হিসেবে বিক্রির পরিকল্পনা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের সত্যতা অজানা: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ: বনশ্রীতে ককটেল বিস্ফোরণ, রূপনগরে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে আজ কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক, আলোচনার কেন্দ্রে ইরান সংকট হাসিনা দেশে ফিরবেন না, এটি রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর পরার্থপরতার মলম দিয়ে কি পুঁজিবাদের সংকট মেটানো সম্ভব? ২০২৭ সালে কাতার থেকে ২৬ এলএনজি কার্গো পাওয়ার প্রত্যাশা বাংলাদেশের নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে মুখ খুললেন পররাষ্ট্র সচিব পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৯ জন কর্মী নিয়োগ শাহজালালে পড়ে থাকা ১২ পরিত্যক্ত বিমান ভাঙারি হিসেবে বিক্রির পরিকল্পনা