ইসরাইলে নতুন জোট সরকার গঠনের লক্ষ্যে দেশটির বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। গত সপ্তাহের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা আইজেনকট—কেউই পার্লামেন্ট নেসেটে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনার পর প্রেসিডেন্ট হারজোগ এই সিদ্ধান্ত নিলেন। সপ্তাহজুড়ে সব দলের সঙ্গে আলোচনা শেষে প্রেসিডেন্ট হারজোগ জানান, তিনি সরকার গঠনের প্রথম সুযোগটি আইজেনকটকেই দিতে যাচ্ছেন।
সাবেক সেনাপ্রধান আইজেনকট সরকার গঠনের জন্য প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন। তবে প্রয়োজনে এই মেয়াদ আরও ১৪ দিন পর্যন্ত বাড়ানো হতে পারে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকট জাতীয় জরুরি সরকার গঠনের ওপর জোর দিয়ে জানিয়েছেন, জনগণের বিশ্বাসের মর্যাদা রক্ষায় তিনি তার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। জনগণের বিশ্বাসের প্রতি পূর্ণ সম্মান রেখে আমি সবটুকু করার চেষ্টা করব।’। প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্তের কথা ইতোমধ্যে আইজেনকট ও নেতানিয়াহু উভয়কেই অবহিত করা হয়েছে।
নির্বাচনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নতুন নেসেট সদস্যদের মধ্যে আইজেনকট ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পেয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন রয়েছে ৪৬ জনের। উল্লেখ্য, ইসরাইলের রাজনৈতিক ইতিহাসে আজ পর্যন্ত কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ফলে সেখানে নিয়মিত জোট সরকার গঠিত হয়ে আসছে।
এবারের নির্বাচনে একটি বিশেষ দিক ছিল দুই আরব জোট—ইউনাইটেড আরব লিস্ট এবং জয়েন্ট লিস্টের রেকর্ড ১৯টি আসনে জয়লাভ। আরব ভোটারদের উপস্থিতির হার বৃদ্ধির কারণে তারা এবার কিংমেকার হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। যদিও একটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ইহুদি রাজনৈতিক দল নির্বাচনের আগে আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছিল। এমন ফলাফলে আরব দলগুলো সরকার গঠনের অন্যতম কিংমেকার হয়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে।
বর্তমান পরিস্থিতিতে সরকার গঠনের তিনটি সম্ভাব্য পথ খোলা আছে।
এগুলো হলো—নেতানিয়াহু ও আইজেনকটের সমন্বয়ে জাতীয় ঐক্যের সরকার, নেতানিয়াহুর ডানপন্থি জোটের আধিপত্য বজায় রাখা অথবা আরব দলগুলোর সমর্থনে আইজেনকটের সরকার গঠন।
যদিও আইজেনকট ও তার ব্লকের নেতারা প্রকাশ্যে আরব জোটের সমর্থন প্রত্যাখ্যান করেছেন, তবুও পর্দার আড়ালে সমঝোতার গুঞ্জন রয়ে গেছে। এছাড়া আল্ট্রা-অর্থোডক্স দলগুলোর সঙ্গে চুক্তির পথও খোলা রাখার চেষ্টা করছেন তিনি। এর বাইরে তিনি আল্ট্রা-অর্থোডক্স দলগুলোর সঙ্গেও চুক্তি করার চেষ্টা চালাতে পারেন, যদিও সেটি বেশ কঠিন ও জটিল এক হিসাব।
ইসরাইলে ঐক্যের সরকার গঠনের নজির আগে থেকেই রয়েছে। ২০২০ সালে রাজনৈতিক অচলবস্থা কাটাতে নেতানিয়াহু এবং বেনি গ্যান্টস ক্ষমতার হাতবদলের বা রোটেশনাল গভর্মেন্টের ভিত্তিতে একটি চুক্তিতে পৌঁছেছিলেন। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত চরম অস্থিরতার মধ্য দিয়ে যাওয়া দেশটিতে তিন বছরে পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা ইসরাইলি রাজনীতির এক জটিল অধ্যায় হিসেবে চিহ্নিত।

