লুসাইল ঈদগাহে সালাতুল ইস্তিস্কা আদায় করলেন কাতার আমীর

অনাবৃষ্টির কবল থেকে মুক্তি এবং রহমতের বৃষ্টির কামনায় মহান রাব্বুল আলামীনের দরবারে বিশেষ প্রার্থনা জানিয়ে কাতারজুড়ে অনুষ্ঠিত হলো সালাতুল ইস্তিস্কা। রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণে আয়োজিত এই বিশেষ নামাজের জামাতে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী উপস্থিত হয়ে সাধারণ মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকালে লুসাইল ঈদগাহ মাঠে এই ইবাদত অনুষ্ঠিত হয়।

নামাজ ও জামাতে আমীরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন আমীরের ব্যক্তিগত প্রতিনিধি শেখ জসিম বিন হামাদ আল-থানী, শেখ আবদুল্লাহ বিন খলিফা আল-থানী, শেখ মোহাম্মদ বিন খলিফা আল-থানী এবং শেখ জসিম বিন খলিফা আল-থানী। এছাড়া সরকারের মন্ত্রী, শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানেম, শুরা কাউন্সিলের সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বসাধারণের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নামাজ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ ডা. ইয়াহিয়া বাত্তি আল-নুআইমি। এরপর তিনি সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা প্রদান করেন। খুতবায় তিনি বলেন, অনাবৃষ্টি মানুষকে মহান সৃষ্টিকর্তার ওপর পূর্ণ নির্ভরতার কথা স্মরণ করিয়ে দেয়। এ সময় তিনি মুসলিমদের বিনম্রচিত্তে তওবা করার পাশাপাশি বেশি বেশি ইস্তিগফার, দান-সদকা ও সৎকাজ করার আহ্বান জানান।

এছাড়া খুতবায় পানিকে আল্লাহর এক বিশাল নিয়ামত হিসেবে বর্ণনা করা হয়। ডা. ইয়াহিয়া বাত্তি আল-নুআইমি দেশের নাগরিক ও প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অপচয় রোধ করতে হবে। মহান আল্লাহর দেয়া এই নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও শুকরিয়া আদায় করার গুরুত্বও তিনি তুলে ধরেন।

শিরোনাম :
দক্ষিণ ইরানের কেশম দ্বীপ ও বন্দর লেঙ্গেহতে মার্কিন হামলার দাবি টেস্ট ক্রিকেটে বাংলাদেশি পেসারদের মধ্যে অনন্য উচ্চতায় হাসান মাহমুদ মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে আঘাত করে ব্যাগ সম্পদ সংক্রান্ত ঘটনায় মধ্যপ্রাচ্য সংকট সমাধানে বড় কূটনৈতিক উদ্যোগ চীনের ভার্জিনিয়ায় মমতা ভাট নিখোঁজ মামলার চাঞ্চল্যকর স্বীকারোক্তি নরেশ ভাটের দেশের মাটিতে প্রথম ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন হাসান মাহমুদ ডিসেম্বর থেকে বিনা খরচে বিদেশে কর্মী পাঠানো শুরু: প্রবাসী কল্যাণ মন্ত্রী ট্রাম্পের: পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার বাংলাদেশে ঠেলে পাঠানোর নিন্দায় সরব ভারতের নাগরিক সমাজ পারস্য উপসাগরে কাতার উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে রহস্যময় প্রক্ষেপকের আঘাত দক্ষিণ ইরানের কেশম দ্বীপ ও বন্দর লেঙ্গেহতে মার্কিন হামলার দাবি টেস্ট ক্রিকেটে বাংলাদেশি পেসারদের মধ্যে অনন্য উচ্চতায় হাসান মাহমুদ মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে আঘাত করে ব্যাগ সম্পদ সংক্রান্ত ঘটনায় মধ্যপ্রাচ্য সংকট সমাধানে বড় কূটনৈতিক উদ্যোগ চীনের ভার্জিনিয়ায় মমতা ভাট নিখোঁজ মামলার চাঞ্চল্যকর স্বীকারোক্তি নরেশ ভাটের দেশের মাটিতে প্রথম ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন হাসান মাহমুদ ডিসেম্বর থেকে বিনা খরচে বিদেশে কর্মী পাঠানো শুরু: প্রবাসী কল্যাণ মন্ত্রী ট্রাম্পের: পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার বাংলাদেশে ঠেলে পাঠানোর নিন্দায় সরব ভারতের নাগরিক সমাজ পারস্য উপসাগরে কাতার উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে রহস্যময় প্রক্ষেপকের আঘাত