হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলার রেকর্ড, বাড়ছে উদ্বেগ

ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাতের জেরে আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে একের পর এক জাহাজ হামলার শিকার হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) জানিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত সময়ে হরমুজ প্রণালি ও এর আশপাশের এলাকায় ৩১টি জাহাজ হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। এর ঠিক পরেই চলতি মাসের প্রথম ১৮ দিনে আরও প্রায় ১৯টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, অক্টোবরের আগে এ অঞ্চলে প্রতি মাসে গড়ে ১০ থেকে ১৫টি হামলা চললেও সাম্প্রতিক সময়ে সেই হার বহুগুণ বেড়েছে। এরপর চলতি মাসের প্রথম ১৮ দিনেই আরও প্রায় ১৯টি হামলা বা হামলাসংশ্লিষ্ট ঘটনার খবর পাওয়া গেছে।

অধিকাংশ হামলার ঘটনা ঘটেছে হরমুজ প্রণালির দক্ষিণ প্রান্তে ওমানের উপকূলসংলগ্ন এলাকায়। এই রুটটি বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহণ পথ হওয়ায় নিয়মিত হামলার কারণে আন্তর্জাতিক তেল বাজারের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

এদিকে, সামগ্রিক পরিস্থিতির অবনতির খবরে নিরাপত্তা ঝুঁকি বাড়লেও যুক্তরাষ্ট্রের দাবি ভিন্ন। মার্কিন কর্তৃপক্ষের ভাষ্যমতে, হরমুজ প্রণালির ওমান উপকূলসংলগ্ন এই নৌপথটি এখনো নিরাপদ। তবে হামলার এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে বিশ্ববাজারে এর নেতিবাচক প্রভাব পড়ার বিষয়ে বিশ্লেষকরা সতর্ক করেছেন।

শিরোনাম :
মির্জা আজমকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের ঢাকায় শুরু বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৯১তম বৈঠক মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারে তুরস্কের নতুন কৌশল ও বাস্তব চ্যালেঞ্জ দক্ষিণ কোরিয়ায় বাড়ছে ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ রংপুরবাসীর ঢাকা যাত্রায় নিজস্ব রেলপথ কবে নাগাদ মিলবে কাতারে স্বর্ণের দাম কমেছে, অগ্রিম বুকিংয়ে ঝুঁকছেন প্রবাসী ও ক্রেতারা শুরু হলো ১৩তম জাতীয় এসএমই মেলা, ৮ উদ্যোক্তাকে পুরস্কার সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা হামলা: নিন্দা জানালেন জামায়াত আমির ২০২৭ সালে বিশ্বে আলোচিত হতে পারে যে ১০ গুরুত্বপূর্ণ বিষয় শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি: নেতৃত্বে আমান ও শিমুল বিশ্বাস মির্জা আজমকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের ঢাকায় শুরু বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৯১তম বৈঠক মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারে তুরস্কের নতুন কৌশল ও বাস্তব চ্যালেঞ্জ দক্ষিণ কোরিয়ায় বাড়ছে ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ রংপুরবাসীর ঢাকা যাত্রায় নিজস্ব রেলপথ কবে নাগাদ মিলবে কাতারে স্বর্ণের দাম কমেছে, অগ্রিম বুকিংয়ে ঝুঁকছেন প্রবাসী ও ক্রেতারা শুরু হলো ১৩তম জাতীয় এসএমই মেলা, ৮ উদ্যোক্তাকে পুরস্কার সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা হামলা: নিন্দা জানালেন জামায়াত আমির ২০২৭ সালে বিশ্বে আলোচিত হতে পারে যে ১০ গুরুত্বপূর্ণ বিষয় শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি: নেতৃত্বে আমান ও শিমুল বিশ্বাস