ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ৪১ জন নিহত

ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের টানা বিমান হামলায় ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতি গোষ্ঠী। শুক্রবার চালানো এসব হামলায় হতাহতের ঘটনার পর সৌদি জোটের পক্ষ থেকেও তাদের অভিযানের বিষয়ে বিস্তারিত বক্তব্য দেওয়া হয়েছে।

সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, হুদাইদাহ বন্দরে অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য সামরিক সরঞ্জাম পাচারের কাজে ব্যবহৃত অবকাঠামোগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। জোটের দাবি, হুদাইদাহ বন্দরটি অবৈধভাবে বিভিন্ন পণ্য ও অস্ত্র চোরাচালানের জন্য ব্যবহৃত হচ্ছিল।

এছাড়া রাজধানী সানায় অবস্থিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনা এবং একটি সরবরাহ ডিপোসহ বেশ কয়েকটি সামরিক অবকাঠামোর ওপরও সুনির্দিষ্ট হামলা চালিয়েছে সৌদি জোট। তুর্কি আল-মালকি অন্য একটি বার্তায় জানান, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করার পর সেগুলোর ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় আছড়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।

শিরোনাম :
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ান-শান মাসুদসহ ১২ তারকা মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ৪১ জন নিহত ওয়েলিংটনে ইতিহাস গড়ে চার ‘সেনা’ দেশে সেঞ্চুরি রাহুলের বার্লিনে কাতারের আমির: জার্মানির সাথে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্য কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ইঞ্জিন সংকটে কক্সবাজার রেলপথে ট্রেনের সংখ্যা বাড়ছে না বার্লিনের ভিলা বোর্সিগে কাতারের আমিরকে রাষ্ট্রীয় সংবর্ধনা দিলেন প্রেসিডেন্ট যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক সংঘাত: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ব্রিটিশ প্রশাসনের বাংলাদেশে বাড়ছে বিদেশি নাগরিকদের অভিযোগে জড়িত ব্যক্তি ও জালিয়াতি পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ান-শান মাসুদসহ ১২ তারকা মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ৪১ জন নিহত ওয়েলিংটনে ইতিহাস গড়ে চার ‘সেনা’ দেশে সেঞ্চুরি রাহুলের বার্লিনে কাতারের আমির: জার্মানির সাথে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্য কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ইঞ্জিন সংকটে কক্সবাজার রেলপথে ট্রেনের সংখ্যা বাড়ছে না বার্লিনের ভিলা বোর্সিগে কাতারের আমিরকে রাষ্ট্রীয় সংবর্ধনা দিলেন প্রেসিডেন্ট যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক সংঘাত: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ব্রিটিশ প্রশাসনের বাংলাদেশে বাড়ছে বিদেশি নাগরিকদের অভিযোগে জড়িত ব্যক্তি ও জালিয়াতি