মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত

বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর আওতাধীন অডিট অধিদপ্তর ও ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমিতে (ফিমা) নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৬তম ও ২০তম গ্রেডের চারটি ক্যাটাগরিতে মোট ৩৪৭ জন কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর বিকেল চারটা পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। গত ৩ নভেম্বর থেকে সিএজি কার্যালয়ের নির্দিষ্ট টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর আওতাধীন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) ও অডিট অধিদপ্তরে সরাসরি জনবল নিয়োগে দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা দিতে হবে।

আবেদন ফি ও পদের তথ্য

  • জুনিয়র অডিটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার (গ্রেড–১৬) পদের আবেদন ফি ১১২ টাকা।
  • অফিস সহায়ক (গ্রেড–২০) পদের আবেদন ফি ৫৬ টাকা।
  • অনগ্রসর শ্রেণিভুক্ত (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ) সকল পদের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা নির্ধারিত।
  • আবেদন সম্পন্ন করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফি প্রদান করতে হবে।

আবেদন ও ছবি সংক্রান্ত নির্দেশনা

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র পূরণ শেষে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করবেন।

ছবির দৈর্ঘ্য ৩০০ ও প্রস্থ ৩০০ পিক্সেল (সর্বোচ্চ ১০০ কিলোবাইট) এবং স্বাক্ষরের দৈর্ঘ্য ৩০০ ও প্রস্থ ৮০ পিক্সেল (সর্বোচ্চ ৬০ কিলোবাইট) হতে হবে। আবেদন সাবমিট করার পর প্রার্থীকে একটি ইউজার কপিসহ ‘আবেদনকারীর কপি’ সংগ্রহ করতে হবে। ফি জমার ক্ষেত্রে প্রথম এসএমএসে ‘CAG’ লিখে এবং পরবর্তী এসএমএসে ফিরতি পাওয়া পিন ব্যবহার করে পুনরায় ‘CAG’ লিখে ১২১ নম্বরে পাঠাতে হবে।

যোগাযোগ

নিয়োগ সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করা যাবে। এ ছাড়া প্রয়োজনে [email protected] ঠিকানায় ই–মেইল করে যোগাযোগ করা সম্ভব। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

  • নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে।
  • আবেদন ফি জমা দেওয়ার নিয়ম।
  • বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে।
শিরোনাম :
জন্মদিনে আড়ালে শবনম বুবলী, অভিনয় কি তবে অনিশ্চিত? পারমাণবিক ঝুঁকি কমাতে একমত ট্রাম্প, পুতিন ও শি জিনপিং নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে আবারও শুরু জুমার নামাজ ডায়াবেটিস সঙ্গী করেই যেভাবে দাপিয়েছেন ওয়াসিম আকরাম কাতারে শুরু হলো ৪৯তম কুয়েত আন্তর্জাতিক বইমেলা সরকারের পদ পেতে তদবিরে ব্যস্ত যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ নেতারা রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে মারধরের অভিযোগ, তদন্তের সিদ্ধান্ত রিয়াদে হুথি হামলার তীব্র নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দিল ব্রিটেন মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত জন্মদিনে আড়ালে শবনম বুবলী, অভিনয় কি তবে অনিশ্চিত? পারমাণবিক ঝুঁকি কমাতে একমত ট্রাম্প, পুতিন ও শি জিনপিং নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে আবারও শুরু জুমার নামাজ ডায়াবেটিস সঙ্গী করেই যেভাবে দাপিয়েছেন ওয়াসিম আকরাম কাতারে শুরু হলো ৪৯তম কুয়েত আন্তর্জাতিক বইমেলা সরকারের পদ পেতে তদবিরে ব্যস্ত যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ নেতারা রাবিতে ছাত্রদলের বিরুদ্ধে মারধরের অভিযোগ, তদন্তের সিদ্ধান্ত রিয়াদে হুথি হামলার তীব্র নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দিল ব্রিটেন মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত