শাল্লায় কিশোরীকে হয়রানির অভিযোগে মসজিদের ইমাম আটক

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ইয়ারাবাদ গ্রামের এক কিশোরীকে জোরপূর্বক হয়রানির চেষ্টার অভিযোগে সাদিকুর রহমান (৪২) নামের এক ইমামকে আটক করেছে পুলিশ। সাদিকুর রহমান উপজেলার হবিবপুর ইউনিয়নের জাতগাঁও গ্রামের বাসিন্দা এবং ওই গ্রামের জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সুনামগঞ্জের শাল্লায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাদিকুর রহমান নামে এক ইমামকে আটক করেছে পুলিশ। এ সময় ইমাম তাকে জোর করে নিজের রুমে টেনে নেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও কিশোরীকে উদ্ধারকারী নাজির উদ্দিন জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কয়েকজন স্কুলছাত্র এসে জানায় যে ইমাম এক কিশোরীকে টেনেহিঁচড়ে তার কক্ষে নিয়ে গেছেন। এই খবর পেয়ে স্থানীয়রা দ্রুত মসজিদের ইমামের কক্ষে প্রবেশ করেন। সেখানে গিয়ে তার বিছানায় থাকা লেপের নিচ থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পরে সবার উপস্থিতিতে ইমাম সাহেবের রুমের ভেতরে গিয়ে তার লেপের ভেতর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। তারা ইমামের রুমের সামনে কিশোরীর জুতা দেখে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়।

জানা গেছে, ওইদিন সকালে কিশোরীটি দোকানের উদ্দেশ্যে যাওয়ার সময় মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। এরপরই তাকে আটকে ইমামের কক্ষে নেওয়া হয়। এই ঘটনা জানাজানি হওয়ার পর উত্তেজিত গ্রামবাসী ইমামকে মারধর করে আটকে রাখেন এবং পুলিশকে খবর দেন। পরে দুপুরে শাল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।

আটক ইমাম সাদিকুর রহমান প্রাথমিকভাবে পুলিশ ও উপস্থিত গ্রামবাসীর কাছে কিশোরীর হাত ধরার বিষয়টি স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে বলেছেন, ওই কিশোরী তার রুমে ঢুকেছিল এবং তিনি ভুল করে ফেলেছেন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল জানান, স্থানীয়দের দেওয়া অভিযোগের ভিত্তিতে ইয়ারাবাদ গ্রামের ওই মসজিদের ইমামকে আটক করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

শিরোনাম :
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ান-শান মাসুদসহ ১২ তারকা মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ৪১ জন নিহত ওয়েলিংটনে ইতিহাস গড়ে চার ‘সেনা’ দেশে সেঞ্চুরি রাহুলের বার্লিনে কাতারের আমির: জার্মানির সাথে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্য কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ইঞ্জিন সংকটে কক্সবাজার রেলপথে ট্রেনের সংখ্যা বাড়ছে না বার্লিনের ভিলা বোর্সিগে কাতারের আমিরকে রাষ্ট্রীয় সংবর্ধনা দিলেন প্রেসিডেন্ট যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক সংঘাত: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ব্রিটিশ প্রশাসনের বাংলাদেশে বাড়ছে বিদেশি নাগরিকদের অভিযোগে জড়িত ব্যক্তি ও জালিয়াতি পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ান-শান মাসুদসহ ১২ তারকা মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ৪১ জন নিহত ওয়েলিংটনে ইতিহাস গড়ে চার ‘সেনা’ দেশে সেঞ্চুরি রাহুলের বার্লিনে কাতারের আমির: জার্মানির সাথে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্য কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ইঞ্জিন সংকটে কক্সবাজার রেলপথে ট্রেনের সংখ্যা বাড়ছে না বার্লিনের ভিলা বোর্সিগে কাতারের আমিরকে রাষ্ট্রীয় সংবর্ধনা দিলেন প্রেসিডেন্ট যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক সংঘাত: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ব্রিটিশ প্রশাসনের বাংলাদেশে বাড়ছে বিদেশি নাগরিকদের অভিযোগে জড়িত ব্যক্তি ও জালিয়াতি