মাহফুজ আলম: সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম বলেছেন, শেখ হাসিনার জন্য প্রত্যাবর্তন নয়, বরং প্রত্যর্পণ ও আত্মসমর্পণই একমাত্র পথ। গত শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি স্পষ্ট করেন যে, ১৭ বছরের ফ্যাসিবাদের সত্য স্বীকার, বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাস ত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশন বা পুনর্মিলনের আলোচনার কোনো সুযোগ নেই।

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির এই সাবেক সদস্য বর্তমানে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি কেন্দ্রিক অস্থিরতা ও সংঘাতের প্রেক্ষাপটে এ মন্তব্য করলেন। ফেসবুক পোস্টে মাহফুজ উল্লেখ করেন, ২০২৪ সালের ২১ আগস্ট তিনি প্রথম রিকনসিলিয়েশনের প্রস্তাব করেছিলেন যাতে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি এড়ানো সম্ভব হয়। তবে বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি জানান, দলটির অস্থিমজ্জায় সন্ত্রাস রয়ে গেছে এবং তাদের মধ্যে কোনো অনুশোচনা বা আত্মসমালোচনার প্রতিফলন নেই। সম্ভাব্য সিভিল ওয়ার সিচুয়েশন (গৃহযুদ্ধের পরিস্থিতি) এড়াতে ২০২৪ সালের ২১ আগস্ট তিনি রিকনসিলিয়েশনের কথা তুলেছিলেন বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন মাহফুজ আলম। তিনি লেখেন, ‘হয়তো জুলাইয়ের সংগঠকদের মধ্যে আমিই প্রথম বলেছিলাম।

মাহফুজের ভাষ্যমতে, সন্ত্রাস ও খুনের রাজনীতির ধারা অব্যাহত থাকলে দেশের শিল্প-বাণিজ্য ধ্বংস এবং জনজীবন বিপর্যস্ত হওয়ার দায়ভার আওয়ামী লীগ ও তাদের মদদদাতাদের ওপরই বর্তাবে। চলমান আন্তঃসীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার ও দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

শিরোনাম :
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ান-শান মাসুদসহ ১২ তারকা মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ৪১ জন নিহত ওয়েলিংটনে ইতিহাস গড়ে চার ‘সেনা’ দেশে সেঞ্চুরি রাহুলের বার্লিনে কাতারের আমির: জার্মানির সাথে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্য কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ইঞ্জিন সংকটে কক্সবাজার রেলপথে ট্রেনের সংখ্যা বাড়ছে না বার্লিনের ভিলা বোর্সিগে কাতারের আমিরকে রাষ্ট্রীয় সংবর্ধনা দিলেন প্রেসিডেন্ট যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক সংঘাত: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ব্রিটিশ প্রশাসনের বাংলাদেশে বাড়ছে বিদেশি নাগরিকদের অভিযোগে জড়িত ব্যক্তি ও জালিয়াতি পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রিজওয়ান-শান মাসুদসহ ১২ তারকা মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ৪১ জন নিহত ওয়েলিংটনে ইতিহাস গড়ে চার ‘সেনা’ দেশে সেঞ্চুরি রাহুলের বার্লিনে কাতারের আমির: জার্মানির সাথে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্য কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ইঞ্জিন সংকটে কক্সবাজার রেলপথে ট্রেনের সংখ্যা বাড়ছে না বার্লিনের ভিলা বোর্সিগে কাতারের আমিরকে রাষ্ট্রীয় সংবর্ধনা দিলেন প্রেসিডেন্ট যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক সংঘাত: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ব্রিটিশ প্রশাসনের বাংলাদেশে বাড়ছে বিদেশি নাগরিকদের অভিযোগে জড়িত ব্যক্তি ও জালিয়াতি