সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে সেল্তা ভিগোর বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে রিয়াল মাদ্রিদ কঠিন পরীক্ষার মুখে পড়েছিল। ম্যাচের ৩৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি মিস করলে রিয়ালের হতাশা আরও বাড়ে। তবে ৬৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর জুড বেলিংহামের দারুণ এক গোলে ম্যাচে সমতা ফেরায় স্বাগতিকরা।
ম্যাচের ৮৫ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামা কার্লোস এস্পি গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন। ভিনিসিয়ুস জুনিয়রের নিখুঁত ক্রস থেকে ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এস্পির হেড সেল্তা গোলকিপার রাদু ঠেকালেও, ফিরতি শটটি আটকাতে পারেননি তিনি। এই জয় ২-১ ব্যবধানে শেষ করে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়র জানতেন সেল্তা ভিগোর বক্সে কার্লোস এস্পি ঠিক কোথায় দাঁড়িয়ে।

