আফগানিস্তানকে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

রাইজিং স্টারস এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ১ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। শনিবার কাতারের দোহায় ওয়েস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল টানটান উত্তেজনা। তবে শেষ পর্যন্ত ২৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। শনিবার (২১ নভেম্বর) কাতারের দোহায় ওয়েস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ১৭৪ রানে অল আউট হয় আফগানিস্তান।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ১৭৪ রানে অলআউট হয় আফগানরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন ইকরাম আলিখিল। এছাড়া ইমরান মির ও দারউইশ রাসুলি ১৯ রান করে এবং নাসির খান মারুফখিল ও ফয়সাল শিনোজাদা ১৭ রান করে সংগ্রহ করেন। বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল ৩টি, ইকবাল হোসেন ইমন, মো. রুবেল ও সাইফ হাসান ২টি করে উইকেট তুলে নিয়ে আফগানদের চাপে রাখেন। বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল ৩ উইকেট নেন।

১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৬২ রানে নবম উইকেট হারিয়ে বড় বিপদে পড়েছিল বাংলাদেশ। তবে শেষ জুটিতে ইকবাল হোসেন ইমনের অপরাজিত ১১ ও রিপন মণ্ডলের অপরাজিত ৫ রানের সুবাদে রোমাঞ্চকর জয় পায় দলটি। এর আগে পারভেজ হোসেন ইমন ৩৩, শাহাদাত হোসেন ২৪, সাব্বির রহমান ২৮ ও ইয়াসির আলি ২০ রানের অবদান রাখেন। আফগানিস্তানের নাভিদ জাদরান ৩টি এবং নাসির খান মারুফখিল ও ফারমানুল্লাহ ২টি করে উইকেট নিলেও শেষ রক্ষা হয়নি। জবাবে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

শিরোনাম :
মির্জা আজমকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের ঢাকায় শুরু বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৯১তম বৈঠক মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারে তুরস্কের নতুন কৌশল ও বাস্তব চ্যালেঞ্জ দক্ষিণ কোরিয়ায় বাড়ছে ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ রংপুরবাসীর ঢাকা যাত্রায় নিজস্ব রেলপথ কবে নাগাদ মিলবে কাতারে স্বর্ণের দাম কমেছে, অগ্রিম বুকিংয়ে ঝুঁকছেন প্রবাসী ও ক্রেতারা শুরু হলো ১৩তম জাতীয় এসএমই মেলা, ৮ উদ্যোক্তাকে পুরস্কার সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা হামলা: নিন্দা জানালেন জামায়াত আমির ২০২৭ সালে বিশ্বে আলোচিত হতে পারে যে ১০ গুরুত্বপূর্ণ বিষয় শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি: নেতৃত্বে আমান ও শিমুল বিশ্বাস মির্জা আজমকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের ঢাকায় শুরু বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৯১তম বৈঠক মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারে তুরস্কের নতুন কৌশল ও বাস্তব চ্যালেঞ্জ দক্ষিণ কোরিয়ায় বাড়ছে ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ রংপুরবাসীর ঢাকা যাত্রায় নিজস্ব রেলপথ কবে নাগাদ মিলবে কাতারে স্বর্ণের দাম কমেছে, অগ্রিম বুকিংয়ে ঝুঁকছেন প্রবাসী ও ক্রেতারা শুরু হলো ১৩তম জাতীয় এসএমই মেলা, ৮ উদ্যোক্তাকে পুরস্কার সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা হামলা: নিন্দা জানালেন জামায়াত আমির ২০২৭ সালে বিশ্বে আলোচিত হতে পারে যে ১০ গুরুত্বপূর্ণ বিষয় শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি: নেতৃত্বে আমান ও শিমুল বিশ্বাস