ইসরায়েলে সম্ভাব্য জাতীয় ঐক্যের সরকার গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি একগুচ্ছ শর্ত নির্ধারণ করেছে। শনিবার (২১ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-সহ বিভিন্ন হিব্রু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। লিকুদ পার্টির এই প্রস্তাবনায় সরকার পরিচালনার বিভিন্ন কৌশল ও নীতিগত দিক নিয়ে ১০টি সুনির্দিষ্ট শর্ত উল্লেখ রয়েছে। তবে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগি, গাজায় সেনাদের উপস্থিতি এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মতো ইস্যুতে পক্ষগুলোর মধ্যে এখনো মতপার্থক্য রয়ে গেছে। টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, লিকুদ পার্টির দেওয়া শর্তগুলো নিচে তুলে ধরা হলো শনিবার (২১ নভেম্বর) হিব্রু ভাষার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২সহ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, লিকুদ পার্টির ১০টি শর্ত হলো: ১। প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে দুই দলের প্রতিনিধিদের বৈঠকে নেতানিয়াহুর সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল রাবেলো লিকুদের পক্ষ থেকে শর্তের তালিকাটি উপস্থাপন করেন। আল্ট্রা-অর্থোডক্সদের সামরিক নিয়োগ: বিদায়ী সরকারের উপস্থাপিত প্রস্তাবের ভিত্তিতে অতি-ধর্মীয় ইহুদি সম্প্রদায়ের সদস্যদের সামরিক বাহিনীতে নিয়োগ-সংক্রান্ত একটি বিল এগিয়ে নিতে হবে।
- পুরো চার বছর মেয়াদের জন্য নেতানিয়াহুই প্রধানমন্ত্রী থাকবেন এবং আইজেনকোটের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির কোনো সুযোগ থাকবে না।
- আরব নেতৃত্বাধীন দলগুলো ছাড়া কট্টর ডানপন্থী ওতজমা ইয়েহুদিত থেকে শুরু করে বামপন্থী ডেমোক্র্যাটস পার্টি পর্যন্ত সকল রাজনৈতিক শক্তিকে সরকারে অন্তর্ভুক্ত করতে হবে।
- জোটের সকল অংশীদার দলকে ইরানের বিরুদ্ধে যেকোনো নতুন সামরিক অভিযানে পূর্ণ সমর্থন দিতে হবে।
- রাজনৈতিক ঐকমত্যে না পৌঁছানো পর্যন্ত বিচার বিভাগীয় সংস্কার আইন প্রণয়নের প্রক্রিয়া চলমান থাকবে।
- ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলা তদন্তে রাষ্ট্রীয় কমিশনের পরিবর্তে একটি রাজনৈতিক তদন্ত কমিশন গঠন করতে হবে।
- বিদায়ী সরকারের পরিকল্পনা অনুযায়ী অতি-ধর্মীয় ইহুদি সম্প্রদায়ের সদস্যদের সামরিক বাহিনীতে নিয়োগের বিলটি পাস করতে হবে।
- কারাগারে আটক হামাসের নুখবা ইউনিটের যোদ্ধাদের প্রতি বিদ্যমান কঠোর শর্তাবলি অপরিবর্তিত থাকবে এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সত্ত্বেও এই অবস্থান থেকে সরে আসা যাবে না।
- গাজায় হামাসের হুমকি সম্পূর্ণরূপে নির্মূল না হওয়া পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বর্তমান অবস্থান থেকে কোনো সেনা প্রত্যাহার করা হবে না।
- জোটের অন্তর্ভুক্ত সকল দলকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণার বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে স্বাক্ষর করতে হবে।
- ইসরায়েলকে ইহুদি জনগণের জাতীয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে সকল শরিক দলকে একটি চুক্তিনামায় স্বাক্ষর করতে হবে।
মূলত সরকার গঠনের আলোচনা পর্যায়ে লিকুদ পার্টির এই অবস্থানগুলো প্রাথমিকভাবে সামনে এসেছে। তবে গাজা ইস্যু ও রাজনৈতিক সংস্কারের মতো স্পর্শকাতর বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠায় আলোচনা অব্যাহত রয়েছে।

