পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় হাইকোর্টের রায় আজ

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের রায় আজ ঘোষণা করা হবে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেবেন। মঙ্গলবার (২৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

এর আগে গতকাল সোমবার এই মামলার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষের হয়ে আইনি লড়াই করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

ঘটনার বিবরণে জানা যায়, রামিসার বাবা পল্লবীর সেকশন-১১, ব্লক-বি এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং বনানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই ভবনের অন্য ফ্ল্যাটে থাকতেন আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার। ভুক্তভোগী শিশুটি স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর সোহেল রানা বাসার জানালার গ্রিল কেটে পালিয়ে গেলেও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ স্বপ্না খাতুনকে আটক করে। পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। ২১ মে সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান ২৫ মে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। গত ১ জুন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয় এবং মাত্র একদিনের সাক্ষ্যগ্রহণে রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়। ওইদিনই মামলাটি পরবর্তী বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।

হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী মৃত্যু না হওয়া পর্যন্ত আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে রাখতে হবে। এছাড়া হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এই দণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। আর ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

আর্থিক দণ্ডের বিষয়ে ট্রাইব্যুনাল সোহেল রানাকে ৫ লাখ ও স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা জরিমানার আদেশ দেন। এই টাকা রামিসার আইনগত উত্তরাধিকারীদের দিতে বলা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে কালেক্টরেট অফিসের মাধ্যমে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রি করে উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশনাও রায়ে উল্লেখ করা হয়। এছাড়া আসামি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ট্রাইব্যুনালের রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। এরপর আসামিরা হাইকোর্টে জেল আপিল করেন, যার চূড়ান্ত শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেছেন আদালত। এরপর রামিসা হত্যায় আসামিদের মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স (যাবতীয় নথি) হাইকোর্টে এসে পৌঁছে।

শিরোনাম :
বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় হাইকোর্টের রায় আজ ব্রাজিল কোচের দায়িত্ব থেকে আনচেলত্তিকে ছাঁটাইয়ের জোর দাবি তুললেন রোমারিও যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়ন তালিকায় যুক্ত হলো বাংলাদেশ যুক্তরাজ্যে কেন এনসিপি নেতাদের ওপর ক্ষুব্ধ আ.লীগ? জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত রূপপুরের প্রথম ইউনিট নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে ইতিহাসে সবচেয়ে বড় জয় জার্মানির কাতারে এশিয়া কাপ রাইজিং স্টার্সে অংশ নিতে পৌঁছাল বাংলাদেশ দল ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে ৫.৯৭ লাখ কোটি টাকা ডিসেম্বর ঘিরে বড় নাশকতার পরিকল্পনা, সতর্ক পুলিশ ও গোয়েন্দা সংস্থা বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় হাইকোর্টের রায় আজ ব্রাজিল কোচের দায়িত্ব থেকে আনচেলত্তিকে ছাঁটাইয়ের জোর দাবি তুললেন রোমারিও যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়ন তালিকায় যুক্ত হলো বাংলাদেশ যুক্তরাজ্যে কেন এনসিপি নেতাদের ওপর ক্ষুব্ধ আ.লীগ? জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত রূপপুরের প্রথম ইউনিট নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে ইতিহাসে সবচেয়ে বড় জয় জার্মানির কাতারে এশিয়া কাপ রাইজিং স্টার্সে অংশ নিতে পৌঁছাল বাংলাদেশ দল ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে ৫.৯৭ লাখ কোটি টাকা ডিসেম্বর ঘিরে বড় নাশকতার পরিকল্পনা, সতর্ক পুলিশ ও গোয়েন্দা সংস্থা