ইতালিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ইতালিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস। শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টায় দূতাবাস কার্যালয়ে দিবসটি উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপরই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাস প্রধান মারজুক রাসেল। অনুষ্ঠানের আলোচনা সভাটি পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম ও কল্যাণ) আসিফ আনাম সিদ্দিকী।

আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান এবং দেশের কল্যাণে তার ত্যাগ ও সংগ্রামের কথা বিশেষভাবে স্মরণ করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমির ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইতালি জনতা এক্সচেঞ্জের প্রধান শাহাদাত হোসেন, ইতালি বিএনপির সাবেক সভাপতি তাইফুর রহমান ছোটন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আনিমুর রহমান সালাম এবং সাবেক সহসভাপতি সৈয়দ মইনুল আলমসহ প্রবাসী নেতারা।

বক্তব্য রাখেন ইতালি বিএনপি, যুবদল ও মহানগর বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা। দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর আল আমিন উপস্থিত অতিথিদের কাছে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে ইতালিতে কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকসহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্যরা।

সমাপনী বক্তব্যে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রিয়াদ হোসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, মিয়ানমার ও উত্তর কোরিয়ার মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছিল বাংলাদেশ—৭১, ৭৫, ৯০ এবং সর্বশেষ ২০২৪ সালে। তিনি দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব ও ভূমিকার কারণেই বাংলাদেশ তখন ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়া থেকে রক্ষা পেয়েছিল। মিয়ানমার ও উত্তর কোরিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, এই দেশের মতো আমাদের দেশেও এমন ঘটনা ঘটেছিল, যেমন—৭১, ৭৫, ৯০ এবং সর্বশেষ ২০২৪ সালে।

ইতালি বিএনপির এক নেতার করা প্রশ্নের উত্তরে রিয়াদ হোসেন স্পষ্ট করেন, সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনের বিষয়ে তারা নিরপেক্ষ থাকেন। তিনি বলেন, সরকারি কর্মকর্তারা রাজনীতিতে যুক্ত নন, তবে তারা রাজনৈতিক সচেতন। দেশ ও রাষ্ট্র নিয়ে তারা সবসময় গভীরভাবে বিশ্লেষণ করেন। দেশের উন্নয়নে কাজ করার শপথ নিয়েই তারা সরকারি চাকরিতে যোগ দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। রাজনীতিকে বিশ্লেষণ করেন, দেশকে নিয়ে ভাবেন।

শিরোনাম :
ইতালিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা: এক পরিবারেই ২৯৪৯ কোটি টাকা ভোলায় সার পাচারের অভিযোগ: সংকটে দিশেহারা স্থানীয় কৃষকরা ড্রোন হামলায় ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ড নির্বাচনী বিপর্যয়ের পর ইরাননীতি নিয়ে দোলাচলে ট্রাম্প নিউগিনি প্রপার্টিজে ফের হামলা, উল্টো মালিকের বিরুদ্ধেই মামলা হরমুজ পারাপারে ইরানের নির্দেশনা মানতে হবে: রাষ্ট্রদূত জলিল রহিমি সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি, বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি ইরানের অস্ত্র সরবরাহ রুখতে যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স আয়রন গেট ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকোট ইতালিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা: এক পরিবারেই ২৯৪৯ কোটি টাকা ভোলায় সার পাচারের অভিযোগ: সংকটে দিশেহারা স্থানীয় কৃষকরা ড্রোন হামলায় ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ড নির্বাচনী বিপর্যয়ের পর ইরাননীতি নিয়ে দোলাচলে ট্রাম্প নিউগিনি প্রপার্টিজে ফের হামলা, উল্টো মালিকের বিরুদ্ধেই মামলা হরমুজ পারাপারে ইরানের নির্দেশনা মানতে হবে: রাষ্ট্রদূত জলিল রহিমি সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি, বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি ইরানের অস্ত্র সরবরাহ রুখতে যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স আয়রন গেট ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকোট