গুগলের বিরুদ্ধে: শিক্ষার্থীদের এআই ব্যবহারে বাধ্য করার

যুক্তরাষ্ট্রের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে গুগল।

প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসকেরা যদি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে এআই ব্যবহারের অনুমতি না দেন, তবে স্বয়ংক্রিয়ভাবে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহারের সুযোগও বন্ধ হয়ে যাবে। অর্থাৎ, এআই ব্যবহারের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে সার্চ ইঞ্জিনের সুবিধা পাওয়ার বিষয়টি। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য এআইয়ের সুবিধা চালু না করলে তারা গুগল সার্চও ব্যবহার করতে পারবে না।

গত ৩ নভেম্বর গুগলের শিক্ষা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক ক্রিস ফিলিপস এক ব্লগ পোস্টে এই নতুন নিয়ন্ত্রণব্যবস্থার তথ্য জানান। তিনি দাবি করেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন তাদের শ্রেণিকক্ষে এআই ব্যবহারের বিষয়ে নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে, সে জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই নিয়মের অধীনে জেমিনাই চ্যাটবট, জেমিনাই নোটবুক এবং গুগল ক্লাসরুমে জেমিনাই ব্যবহারের সুযোগ প্রশাসকদের হাতে থাকবে।

তবে গুগলের এই সিদ্ধান্ত নিয়ে বড় ধরনের বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) সাবেক চেয়ারম্যান লিনা খান সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন, গুগল সার্চ ইঞ্জিনে নিজেদের প্রভাবশালী অবস্থানকে ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এআই পণ্য গ্রহণে পরোক্ষভাবে বাধ্য করছে। তার মতে, এটি এক ধরনের অনৈতিক কৌশল। কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, নিন জেনে।

শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ফেয়ারপ্লের নির্বাহী পরিচালক জশ গোলিনও তীব্র সমালোচনা করেছেন। তার ভাষ্যমতে, গুগলের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য শিক্ষার মানোন্নয়ন নয়, বরং দীর্ঘ মেয়াদে শিক্ষার্থীদের মধ্যে গুগলের পণ্যের প্রতি আনুগত্য তৈরি করা। তিনি সতর্ক করে বলেন, এই কৌশল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উল্টো ফল বয়ে আনতে পারে।

এআই ব্যবহারের ক্ষেত্রে এমন কড়াকড়ি আরোপের প্রেক্ষাপটটি বেশ সংবেদনশীল। ইতিপূর্বেই নিউইয়র্ক সিটি ও লস অ্যাঞ্জেলেসের মতো অঞ্চলের বড় স্কুলগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য জেনারেটিভ এআই ব্যবহারের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের মধ্যে সহজলভ্য উত্তরের ওপর নির্ভরশীলতা, মেধা যাচাইয়ের ক্ষেত্রে জালিয়াতির ঝুঁকি এবং নিজস্ব সৃজনশীলতা ও চিন্তাশক্তি লোপ পাওয়ার আশঙ্কা নিয়ে শিক্ষাবিদদের উদ্বেগ রয়েছে। এছাড়া শিশুদের মস্তিষ্কের বিকাশে এই প্রযুক্তির দীর্ঘমেয়াদী প্রভাব নিয়েও বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। শিক্ষার্থীরা পড়াশোনা ও বাড়ির কাজে এআইয়ের ব্যবহার প্রতিনিয়ত বাড়িয়ে চললেও, তা নিয়ন্ত্রিত কি না—তা নিয়ে বিতর্ক চলছেই। ‘সার্চের প্রভাব খাটিয়ে এআই ব্যবহারে চাপ’। তবে এর ফলে সহজে উত্তর পাওয়ার প্রবণতা বাড়ছে, নকলের সুযোগ তৈরি হচ্ছে এবং শিক্ষার্থীদের নিজে চিন্তা করে শেখার অভ্যাস ক্ষতিগ্রস্ত হতে পারে বলে উদ্বেগ রয়েছে। মিসরের আল-আজহারের ইনস্টিটিউটে পড়াশোনা, বাংলাদেশি শিক্ষার্থীরা যেভাবে আবেদন করবেন।

শিরোনাম :
গুগলের বিরুদ্ধে: শিক্ষার্থীদের এআই ব্যবহারে বাধ্য করার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ইরান: মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল আজকের খেলার সূচি: টিভিতে যা দেখবেন ৬ নভেম্বর দ্য গার্ডিয়ান: সবচেয়ে খারাপ পরিস্থিতির শঙ্কায় সতর্ক অবস্থানে উপসাগরীয় দেশগুলো নতুন রাজনৈতিক শক্তি গড়ার ইঙ্গিত দিলেন সামান্তা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক টাকা জরিমানা দিতে ব্যাংকে যেতে হয় শিক্ষার্থীদের পাকিস্তানি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা চালু করল কাতার মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ফের বাড়ল জ্বালানি তেলের দাম সাজেকে ক্ষতিগ্রস্তদের বিষয়ে জানতে চাইল সংসদীয় কমিটি গুগলের বিরুদ্ধে: শিক্ষার্থীদের এআই ব্যবহারে বাধ্য করার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ইরান: মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল আজকের খেলার সূচি: টিভিতে যা দেখবেন ৬ নভেম্বর দ্য গার্ডিয়ান: সবচেয়ে খারাপ পরিস্থিতির শঙ্কায় সতর্ক অবস্থানে উপসাগরীয় দেশগুলো নতুন রাজনৈতিক শক্তি গড়ার ইঙ্গিত দিলেন সামান্তা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক টাকা জরিমানা দিতে ব্যাংকে যেতে হয় শিক্ষার্থীদের পাকিস্তানি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা চালু করল কাতার মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ফের বাড়ল জ্বালানি তেলের দাম সাজেকে ক্ষতিগ্রস্তদের বিষয়ে জানতে চাইল সংসদীয় কমিটি