মানিকগঞ্জে ট্রিপল মৃত্যুর ঘটনা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজন খালাস

মানিকগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘটিত আলোচিত ট্রিপল হত্যা মামলায় ২৪ জন আসামির মধ্যে পাঁচজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এই রায় প্রদান করেন। রায়ের সময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন। বিচারিক প্রক্রিয়া শেষে ১০ বছর পর এই মামলার রায় ঘোষণা করা হলো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের মো. জিয়ার উদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুর রশিদ, জসিম ও সিদ্দিক মিয়া। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন জহির উদ্দিন, আজিজুল, উজ্জ্বল, সামছুল হক, সালাউদ্দিন, মাজেদ মিয়া, মো. মরণ ও স্বপন। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া আদালত শামীম ও হাবু মিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি মজনু মিয়াকে এক বছর সশ্রম কারাদণ্ড, রাজিয়া খাতুন ও সুফিয়া খাতুনকে ছয় মাস এবং সাহেরা খাতুন ও খাতুনি বেগমকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় উজ্জ্বল মিয়া, অলি আহাদ, শুকুর জোলা ও রাজা জোলাকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত। অপর দিকে আসামি মজনু মিয়াকে ১ বছর সশ্রম কারাদণ্ড, আসামি রাজিয়া খাতুন, সুফিয়া খাতুনকে ৬ মাস এবং আসামি সাহেরা খাতুন ও খাতুনি বেগমকে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

সরকারি কৌঁসুলি আ. ফ. ম. নূরতাজ আলম বাহার জানান, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সিংগাইরের গোবিন্দলে জমি নিয়ে বিরোধের জেরে আজিজ মোল্লা, টেন্ডুল মোল্লা ও করিম মোল্লাকে হত্যা করা হয়। নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক আমিনুর রহমান ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন এবং বিচারে ২১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ, তবে আসামি পক্ষের আইনজীবী খলিলুর রহমান ও মেজবাউদ্দিন জানিয়েছেন তারা উচ্চ আদালতে আপিল করবেন।

শিরোনাম :
নির্বাচনী বিপর্যয়ের পর ইরাননীতি নিয়ে দোলাচলে ট্রাম্প নিউগিনি প্রপার্টিজে ফের হামলা, উল্টো মালিকের বিরুদ্ধেই মামলা হরমুজ পারাপারে ইরানের নির্দেশনা মানতে হবে: রাষ্ট্রদূত জলিল রহিমি সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি, বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি ইরানের অস্ত্র সরবরাহ রুখতে যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স আয়রন গেট ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকোট ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট: সামনে ৬ বড় বাধা ঢাবিতে কমিউনিকেশন ডিজঅর্ডারস কোর্সে ভর্তি, আবেদন ৭ ডিসেম্বর পর্যন্ত কুয়েতে শিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রি: ৫ বাংলাদেশী গ্রেপ্তার সৌদি আরবের পূর্বাঞ্চলে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা নস্যাৎ নির্বাচনী বিপর্যয়ের পর ইরাননীতি নিয়ে দোলাচলে ট্রাম্প নিউগিনি প্রপার্টিজে ফের হামলা, উল্টো মালিকের বিরুদ্ধেই মামলা হরমুজ পারাপারে ইরানের নির্দেশনা মানতে হবে: রাষ্ট্রদূত জলিল রহিমি সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি, বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি ইরানের অস্ত্র সরবরাহ রুখতে যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স আয়রন গেট ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকোট ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট: সামনে ৬ বড় বাধা ঢাবিতে কমিউনিকেশন ডিজঅর্ডারস কোর্সে ভর্তি, আবেদন ৭ ডিসেম্বর পর্যন্ত কুয়েতে শিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রি: ৫ বাংলাদেশী গ্রেপ্তার সৌদি আরবের পূর্বাঞ্চলে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা নস্যাৎ