স্বরাষ্ট্রমন্ত্রী |: শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই

গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নত করতে সরকার অত্যন্ত আন্তরিক এবং এ লক্ষ্যে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করে কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত চিংড়ি ঘের সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের সব পথ খোলা রয়েছে এবং সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে, ফলে নতুন করে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গার্মেন্টস ও বিকেএমইএ-সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি মালিকপক্ষের সঙ্গেও সরকারের পক্ষ থেকে আলোচনা হয়েছে। অধিকাংশ পক্ষই সরকারের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে। এখন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক ও কার্যকর একটি ন্যূনতম মজুরি নির্ধারণে আলোচনা এগিয়ে নেওয়া হবে। আলোচনায় সংশ্লিষ্ট সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সম্প্রতি কিছু কারখানা বন্ধ এবং শ্রমিকদের সড়ক অবস্থানের ঘটনার বিষয়ে তিনি বলেন, কারখানাগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কিছু স্বার্থান্বেষী মহলের ইন্ধনে দুষ্কৃতকারীরা হামলা ও উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে পরিস্থিতি জটিল করার চেষ্টা করছে। মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে শিল্পকারখানা অচল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সালাহউদ্দিন আহমদ স্পষ্টভাবে অভিযোগ করেন, অতীতের রাজনৈতিক মতাদর্শের সঙ্গে যুক্ত কোনো কোনো মহল বর্তমান পরিস্থিতিকে রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। শ্রমিকদের আবেগ ও অসন্তোষকে পুঁজি করে যারা শিল্প খাতে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে, তাদের অপতৎপরতা সরকার বরদাশত করবে না।

তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম বাড়ানো হয়েছে। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং শিল্প উৎপাদনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। শ্রমিকদের দাবি নিয়ে আলোচনার পরিবেশ নষ্ট না করে উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের আবেগ যেন কোনো মহল রাজনৈতিক স্বার্থে কাজে লাগাতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এ অবস্থায় শিল্পকারখানার উৎপাদন ব্যাহত করা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির কোনো যৌক্তিকতা নেই।

শিরোনাম :
মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফের শ্রমিকদের অবরোধ মজুরি বৃদ্ধির দাবিতে ফতুল্লায় পোশাক শ্রমিকদের পুনরায় সড়ক অবরোধ স্বরাষ্ট্রমন্ত্রী |: শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন: নাশকতার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ নাবলুসে ইউসুফের মাজার ঘিরে ফের উত্তপ্ত পরিস্থিতি, ইসরায়েলি সেনাদের অভিযান মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেলের ১১ নম্বর স্টেশন বন্ধ গাজীপুরে মহাসড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ তুরস্কের জলবায়ু সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান কারওয়ান বাজারে বাটার জুতা: সারা বছরই মিলছে বিশাল মূল্যছাড় ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন হামলা, হরমুজে আতঙ্ক মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফের শ্রমিকদের অবরোধ মজুরি বৃদ্ধির দাবিতে ফতুল্লায় পোশাক শ্রমিকদের পুনরায় সড়ক অবরোধ স্বরাষ্ট্রমন্ত্রী |: শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন: নাশকতার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ নাবলুসে ইউসুফের মাজার ঘিরে ফের উত্তপ্ত পরিস্থিতি, ইসরায়েলি সেনাদের অভিযান মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেলের ১১ নম্বর স্টেশন বন্ধ গাজীপুরে মহাসড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ তুরস্কের জলবায়ু সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান কারওয়ান বাজারে বাটার জুতা: সারা বছরই মিলছে বিশাল মূল্যছাড় ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন হামলা, হরমুজে আতঙ্ক