বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)। ‘দ্য মুসলিম ৫০০’ শিরোনামের এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিশিষ্ট মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে তালিকার রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে দলটি আবার রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে।

তালিকায় তারেক রহমানের অন্তর্ভুক্তি প্রসঙ্গে বলা হয়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়। পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হলে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তাঁর এই ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই তালিকায় স্থান দেওয়া হয়েছে।

অন্যদিকে, প্রখ্যাত মানবাধিকারকর্মী ও গবেষক ড. হামিদা হোসেন দীর্ঘ সময় ধরে নারীর অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে কাজ করে যাচ্ছেন। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে তাঁর অবদানের জন্য তিনি নিয়মিতভাবেই এই তালিকায় স্থান পেয়ে আসছেন।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, বিশ্বজুড়ে প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের সক্ষমতা যাচাই করে এই তালিকা তৈরি করা হয়। তালিকার নিয়ম অনুযায়ী, প্রথম ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হলেও বাকি ৪৫০ জনকে ধর্মতত্ত্ব, রাজনীতি, ব্যবসা, সমাজসেবা ও সংস্কৃতিসহ মোট ১৩টি বিভাগে র‍্যাঙ্কিংবিহীনভাবে রাখা হয়। এবারের তালিকায় বাংলাদেশ থেকে যারা স্থান পেয়েছেন, তাঁরা সবাই এই ৪৫০ জনের অন্তর্ভুক্ত। তালিকা প্রকাশের নিয়ম অনুযায়ী, শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয়।

শিরোনাম :
বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় হাইকোর্টের রায় আজ ব্রাজিল কোচের দায়িত্ব থেকে আনচেলত্তিকে ছাঁটাইয়ের জোর দাবি তুললেন রোমারিও যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়ন তালিকায় যুক্ত হলো বাংলাদেশ যুক্তরাজ্যে কেন এনসিপি নেতাদের ওপর ক্ষুব্ধ আ.লীগ? জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত রূপপুরের প্রথম ইউনিট নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে ইতিহাসে সবচেয়ে বড় জয় জার্মানির কাতারে এশিয়া কাপ রাইজিং স্টার্সে অংশ নিতে পৌঁছাল বাংলাদেশ দল ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে ৫.৯৭ লাখ কোটি টাকা ডিসেম্বর ঘিরে বড় নাশকতার পরিকল্পনা, সতর্ক পুলিশ ও গোয়েন্দা সংস্থা বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় হাইকোর্টের রায় আজ ব্রাজিল কোচের দায়িত্ব থেকে আনচেলত্তিকে ছাঁটাইয়ের জোর দাবি তুললেন রোমারিও যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়ন তালিকায় যুক্ত হলো বাংলাদেশ যুক্তরাজ্যে কেন এনসিপি নেতাদের ওপর ক্ষুব্ধ আ.লীগ? জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত রূপপুরের প্রথম ইউনিট নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে ইতিহাসে সবচেয়ে বড় জয় জার্মানির কাতারে এশিয়া কাপ রাইজিং স্টার্সে অংশ নিতে পৌঁছাল বাংলাদেশ দল ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে ৫.৯৭ লাখ কোটি টাকা ডিসেম্বর ঘিরে বড় নাশকতার পরিকল্পনা, সতর্ক পুলিশ ও গোয়েন্দা সংস্থা