যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়ন তালিকায় যুক্ত হলো বাংলাদেশ

বাংলাদেশের জন্য বড় সুখবর নিয়ে এলো যুক্তরাষ্ট্র। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশন বা ডিএফসি বাংলাদেশকে তাদের অর্থায়নের যোগ্য দেশের তালিকায় যুক্ত করেছে। সোমবার (১৬ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে আনুষ্ঠানিকভাবে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। এর ফলে দেশের অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের উন্নয়নে মার্কিন অর্থায়ন পাওয়ার পথ প্রশস্ত হলো।

ডিএফসির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক বিকাশের জন্য বেসরকারি বিনিয়োগ বাড়ানোর যে চাহিদা রয়েছে, তা পূরণে এই পদক্ষেপ বিশেষ ভূমিকা রাখবে। অর্থায়ন ও বিনিয়োগের ঝুঁকি হ্রাস করার মাধ্যমে যেসব প্রকল্প অর্থের অভাবে বা ঝুঁকির কারণে আটকে ছিল, সেগুলো এখন গতি পাবে। সংস্থাটি মনে করে, এই উদ্যোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে।

এ প্রসঙ্গে ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেন, এই অর্জনের ফলে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর হবে। দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে দুই দেশই উপকৃত হবে। একইসাথে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়তা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য অর্জন সহজ হবে।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, উন্মুক্ত অর্থনীতি এবং পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণই বাংলাদেশের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে। এই প্রক্রিয়ায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। পারস্পরিক বাণিজ্য চুক্তি ও ডিএফসির অর্থায়ন এই লক্ষ্য অর্জনে বড় ভূমিকা রাখবে এবং দুই দেশের সমৃদ্ধি ত্বরান্বিত করবে।

উল্লেখ্য যে, বর্তমানে বিশ্বের অর্ধেকের বেশি মানুষের আবাসস্থল এবং দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী বেশ কিছু অর্থনীতির দেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলে কৌশলগত মার্কিন বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। মুক্তবাজার অর্থনীতিকে ভিত্তি করে প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং মার্কিন কোম্পানিগুলোর আঞ্চলিক উপস্থিতি জোরদার করার লক্ষ্য নিয়ে কাজ করছে ডিএফসি।

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়ন তালিকায় যুক্ত হলো বাংলাদেশ যুক্তরাজ্যে কেন এনসিপি নেতাদের ওপর ক্ষুব্ধ আ.লীগ? জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত রূপপুরের প্রথম ইউনিট নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে ইতিহাসে সবচেয়ে বড় জয় জার্মানির কাতারে এশিয়া কাপ রাইজিং স্টার্সে অংশ নিতে পৌঁছাল বাংলাদেশ দল ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে ৫.৯৭ লাখ কোটি টাকা ডিসেম্বর ঘিরে বড় নাশকতার পরিকল্পনা, সতর্ক পুলিশ ও গোয়েন্দা সংস্থা কাতারি রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ, আমন্ত্রণপত্র হস্তান্তর ফেঁসে গেলেন এসপি জাহাঙ্গীর: ডিসেম্বরে রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের মেসেজ ফাঁস গোপালগঞ্জ ছাড়া দেশে তাঁদের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়ন তালিকায় যুক্ত হলো বাংলাদেশ যুক্তরাজ্যে কেন এনসিপি নেতাদের ওপর ক্ষুব্ধ আ.লীগ? জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত রূপপুরের প্রথম ইউনিট নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে ইতিহাসে সবচেয়ে বড় জয় জার্মানির কাতারে এশিয়া কাপ রাইজিং স্টার্সে অংশ নিতে পৌঁছাল বাংলাদেশ দল ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে ৫.৯৭ লাখ কোটি টাকা ডিসেম্বর ঘিরে বড় নাশকতার পরিকল্পনা, সতর্ক পুলিশ ও গোয়েন্দা সংস্থা কাতারি রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ, আমন্ত্রণপত্র হস্তান্তর ফেঁসে গেলেন এসপি জাহাঙ্গীর: ডিসেম্বরে রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের মেসেজ ফাঁস গোপালগঞ্জ ছাড়া দেশে তাঁদের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ