হরমুজের সংকটের সমাধান পাকিস্তানের হাতে!

আমেরিকা ও ইরানের সংঘর্ষ আবারও আরব উপসাগরীয় দেশগুলোর বড় দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

যে জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়, সেই হরমুজ প্রণালি ইরান ও আমেরিকার দ্বন্দ্বে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।

ফল যা হওয়ার তাই হয়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর তেল-গ্যাস রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এই ক্ষতি সব দেশের ক্ষেত্রে একরকম হয়নি। কাতার, বাহরাইন ও কুয়েত সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। কারণ তাদের রপ্তানির প্রায় পুরোটাই হরমুজের ওপর নির্ভরশীল।

অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কিছুটা চাপ সামলাতে পেরেছে। তারা যথাক্রমে ইয়ানবু ও ফুজাইরাহ বন্দরের মাধ্যমে বিকল্প পথে কিছু তেল সরিয়ে নিতে পেরেছে। কিন্তু এই পথগুলোর ক্ষমতা সীমিত। হরমুজের সম্পূর্ণ বিকল্প হওয়ার মতো শক্তি তাদের নেই।

সংঘর্ষ শেষ হয়ে গেলেও সমস্যার শেষ হচ্ছে না। ভবিষ্যতে আবার এমন পরিস্থিতি তৈরি হলে উপসাগরীয় দেশগুলো নিশ্চিত করে বলতে পারবে না যে তারা নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করতে পারবে।

কারণ সাম্প্রতিক সংঘর্ষে পরিষ্কার হয়ে গেছে, হরমুজ প্রণালি ইরানের কৌশলগত অস্ত্রের অন্যতম ভিত্তি। আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এই পথকে ইরান ভবিষ্যতেও ব্যবহার করবে, এমন সম্ভাবনাই প্রবল।

শিরোনাম :
ঝিনাইদহে এনআরবিসি ব্যাংকের ৩৫ কোটি টাকার কৃষিঋণ বিতরণ আরো ২৫০০ কোটি টাকা ধার পেল ইসলামী ব্যাংক অনলাইন মার্কেটপ্লেসে বৈশ্বিক ক্রেতাদের কাছে পণ্য বিক্রির সুযোগ প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশের মধ্যে চুক্তি এসবিএসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১ রোহিঙ্গা ক্যাম্পে নরওয়ের রাষ্ট্রদূতের পরিদর্শন ‘আটলাসের সিংহ’দের সামনে ব্রাজিল যেন ‘কাগুজে বাঘ’ ‘ব্রাজিলের খেলা দেখছি, এমন অনুভূতি পুরো ম্যাচে একবারও আসেনি’ ‘৭-১ দুঃস্বপ্নের পর ব্রাজিলের সবচেয়ে বাজে ৪৫ মিনিট’ ঝিনাইদহে এনআরবিসি ব্যাংকের ৩৫ কোটি টাকার কৃষিঋণ বিতরণ আরো ২৫০০ কোটি টাকা ধার পেল ইসলামী ব্যাংক অনলাইন মার্কেটপ্লেসে বৈশ্বিক ক্রেতাদের কাছে পণ্য বিক্রির সুযোগ প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশের মধ্যে চুক্তি এসবিএসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১ রোহিঙ্গা ক্যাম্পে নরওয়ের রাষ্ট্রদূতের পরিদর্শন ‘আটলাসের সিংহ’দের সামনে ব্রাজিল যেন ‘কাগুজে বাঘ’ ‘ব্রাজিলের খেলা দেখছি, এমন অনুভূতি পুরো ম্যাচে একবারও আসেনি’ ‘৭-১ দুঃস্বপ্নের পর ব্রাজিলের সবচেয়ে বাজে ৪৫ মিনিট’